সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে চালু হয়েছে এলপিজি গ্যাস স্টেশন

রায়পুরে চালু হয়েছে এলপিজি গ্যাস স্টেশন

রায়পুরে চালু হয়েছে এলপিজি গ্যাস স্টেশন

লক্ষ্মীপুরের রায়পুরে চালকদের কর্মঘন্টা বাঁচাতে এই প্রথম রৌশনআরা এলপিজি গ্যাস ফিলিং স্টেশন চালু করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাসাবাড়ি এলাকায় ফিলিং স্টেশনটি উদ্ভোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলার সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান ইউসুফ জালাল কিসমত, জোনাকি বাস পরিবহনের স্বত্তাধিকারী ইব্রাহিম জাকির, ফিলিং স্টেশনের স্বত্তাধিকারী জাহাঙ্গীর আলম চৌধুরী ও আসিফ ইমরানুল হক প্রমুখ। রায়পুর পৌর আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল আহসান রিপন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। রায়পুরের সিএনজি চালিত অটোরিকশা চালক মোহাম্মদ সেলিম, খালেদ খান ও জাকির জানান, তাদের প্রতিদিন সদর উপজেলায় গিয়ে গ্যাস আনতে হয়। সেখানে দীর্ঘ লাইন অতিক্রম করে অনেক সময় নষ্ট হয়। সারাদিন খাটুনি খেটে গ্যাসের জন্য লাইন ধরতে গিয়ে বিশ্রাম নেওয়া যায় না। রায়পুরে ফিলিং স্টেশনটা হয়ে তাদের জন্য ভালো হয়েছে। এখন আর তাদেরকে সদরে ছুটে যেতে হবে না গ্যাসের জন্য।

লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বা লিকুইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি অথবা এলপি গ্যাস) অর্থাৎ চাপে শীতলীকৃত জ্বালানী গ্যাস। এটি মূলত দাহ্য হাইড্রোকার্বন গ্যাসের মিশ্রণ এবং জ্বালানী হিসেবে রন্ধন কার্যে, গাড়িতে ব্যবহ্রত হয়।

বিভিন্ন কাজে সিএফসি গ্যাসের বিকল্প হিসেবে এল পি জি ব্যবহৃত হচ্ছে।  যখন গাড়িতে এল পি জি ব্যবহার করা হয় তখন “অটো গ্যাস” নামে অভিহিত হয়।

রায়পুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

রায়পুরে অসহায়রা পেল ঢেউটিন-কম্বল ও আর্থিক সহায়তা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com