সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আন্ত:স্কুল ফুটবলে লক্ষ্মীপুর জেলা চ্যাম্পিয়ন তোরাবগঞ্জ

আন্ত:স্কুল ফুটবলে লক্ষ্মীপুর জেলা চ্যাম্পিয়ন তোরাবগঞ্জ

আন্ত:স্কুল ফুটবলে লক্ষ্মীপুর জেলা চ্যাম্পিয়ন তোরাবগঞ্জ

৪৮তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদরাসা, কারিগরি ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল ইভেন্টে লক্ষ্মীপুর জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ হাই স্কুল। সোমবার (১৬ সেপ্টেম্ব) বিকেলে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ন এ  ম্যাচে তোরাবগঞ্জ হাই স্কুল সদর উপজেলার খিলবাইছা জিএফ ইউনিয়ন স্কুল এন্ড কলেজকে ট্রাইব্রেকারে ৫-৪ গোলে পরাজিত করে এ শিরোপা অর্জন করে।

পরে খেলা শেষে খোলোয়াডদের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রপি তুলে দেয়া হয়। এ সময় লক্ষ্মীপুর জেলা শিক্ষা অফিসার সুরিৎ কুমার চাকমার সভাপত্বিতে আয়োজিত অনুষ্ঠানে প্রদান অতিথি ছিলেন, লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সফিউজ্জামান ভূইঁয়া। অন্যান্যদের মাঝে অতিথি হিসেবে আরো  উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পংকজ কুমার দে, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের সাবেক অতিরিক্ত পরিচালক শামছুল আমিন, কমলনগর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ।

জানা যায়, তোরাবগঞ্জ হাই স্কুল এ বছর সহ টানা ৩ বার লক্ষ্মীপুর জেলা চ্যাম্পিয়ন এবং ৮ বার কমলনগর উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে।

আগামি বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় কুমিল্লা জেলা স্কুল মাঠে লক্ষ্মীপুর জেলা চ্যাম্পিয়ন দল বনাম কুমিল্লা জেলা চ্যাম্পিয়ন দলের মাঝে আঞ্চলিক খেলা অনুষ্ঠিত হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com