সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
টেলিভিশন চ্যানেল নিউজটোয়েন্টিফোরে “স্বপ্নের বাংলাদেশ-লক্ষ্মীপুর’’

টেলিভিশন চ্যানেল নিউজটোয়েন্টিফোরে “স্বপ্নের বাংলাদেশ-লক্ষ্মীপুর’’

টেলিভিশন চ্যানেল নিউজটোয়েন্টিফোরে “স্বপ্নের বাংলাদেশ-লক্ষ্মীপুর’’

লক্ষ্মীপুর জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে জেলার নানা শ্রেনী পেশার মানুষের মতামতের ভিত্তিতে ৪৫ মিনিটের ‘‘ স্বপ্নের বাংলাদেশ-লক্ষ্মীপুর’’ নামের একটি দীর্ঘ আলোচনা অনুষ্ঠান প্রচার করবে স্যাটেলাইট ভিত্তিক টেলিভিশন চ্যানেল নিউজটোয়েন্টিফোর।

শনিবার (২১ ডিসেম্বর) রাত ৯ টা ৫ মিনিটে প্রচারিত হবে “স্বপ্নের বাংলাদেশ-লক্ষ্মীপুর’’ পর্বটি। এ অনুষ্ঠানটি যৌথভাবে নিমার্ণ করেছে টেলিভিশন চ্যানেল নিউজটোয়েন্টিফোর এবং সেন্টার  ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল এন্ড স্টেজিক স্টাডিজ (সিআইআইএসএস)।

টেলিভিশন চ্যানেল নিউজটোয়েন্টিফোর ধারাবাহিকভাবে বিভিন্ন জেলার সমস্যা, সম্ভাবনা ইত্যাদি নিয়ে স্থানীয় জনগোষ্ঠির জন্য  অনুষ্ঠান প্রচার করে আসছে। লক্ষ্মীপুরের অনুষ্ঠানটি তারই অংশ।

৪৫ মিনিটের এ অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলার নানা সমস্যা এবং সম্ভাবনা তুলে ধরা হয়েছে। নিউজটোয়েন্টিফোরের সিনিয়র প্রতিবেদক প্লাবন রহমানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন,  সিআইআইএসএস এর চেয়ারম্যান কমোডর অবসর প্রাপ্ত এমএন আফসার, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আলহাজ আবু তাহের, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, নারী উদ্যোক্তা আইরিন সুলতানা।

চলতি বছরের ৯ ডিসেম্বর তারিখে লক্ষ্মীপুর টাউন হলে অনুষ্ঠানটি ধারণ করা হয়। অনুষ্ঠানটি নিউজটোয়েন্টিফোরে প্রচারের পর লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের ফেসবুক পেইজে পাওয়া যাবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com