সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার রামগঞ্জ ও রামগতি আসছেন ড. মিজানুর রহমান আজহারি

শুক্রবার রামগঞ্জ ও রামগতি আসছেন ড. মিজানুর রহমান আজহারি

শুক্রবার রামগঞ্জ ও রামগতি আসছেন ড. মিজানুর রহমান আজহারি

আগামী শুক্রবার (২৪ জানুয়ারি) বর্তমান সময়ের আলোচিত ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারি লক্ষ্মীপুরের রামগঞ্জ এবং রামগতির দুটি পৃথক মাহফিলে আসার কথা রয়েছে। তিনি এদিন সকাল ৮টায় রামগতিতে এবং সন্ধ্যায় রামগঞ্জের মাহফিলে বয়ান করবেন।

ড. মিজানুর রহমান আজহারি ২৪ জানুয়ারি সকাল ৮টায় রামগতি উপজেলার রামগতি বাজার সংলগ্ন চর বেদমা এলাকায় আয়োজিত মাহফিলে বয়ান রাখবেন। রামগতির এ মাহফিলে কয়েক লাখ লোকের জন্য আয়োজন সম্পন্ন হয়েছে বলে  জানান, আয়োজক কমিটি । রামগতিতে লক্ষ্মীপুরসহ নোয়াখালী অঞ্চলের মুসল্লীগণ অংশগ্রহন করবেন বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে সন্ধ্যায় রামগঞ্জ উপজেলার দক্ষিন হাজীপুর পাটোয়ারী বাড়ীর মাহফিলটি হবে সর্ববৃহৎ এমনটি দাবি করেছে আয়োজক কমিটি। এ আসরে ড. মিজানুর রহমান আজহারি সাথে আরো একজন জনপ্রিয় ইসলামি বক্তা আমির হামজাও বয়ান করার কথা রয়েছে।

আয়োজক কমিটি জানিয়েছে রামগঞ্জের মাহফিলের জন্য পুলিশের পাশাপাশি ৫শতাধিক স্থানীয় স্বেচ্ছাসেবি নিরাপত্তা কর্মী নিয়োগ করা হয়েছে। ২ কিমি এলাকা জুড়ে লাগানো হয়েছে প্রায় ৫০টি প্রজেক্টর, ৩শ মাইক এবং মহিলাদের জন্য পৃথক প্যান্ডেল ও শৌচাগার তৈরি করা হয়েছে। পুরো জেলাতে পোস্টারিং শেষ করা হয়েছে।

যানবাহন পার্কিং করার জন্য পৃথক স্থান নির্ধারণ করে দেয়া হয়েছে।

আয়োজক কমিটির যুগ্ন আহবায়ক মোঃ জামশেদ উল্যাহ পাটোয়ারী জানান, মিজানুর রহমান আযহারী ও আমির হামজার বয়ান সন্ধ্যা থেকে শুরু হবে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com