সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে দুই নারীর অস্বাভাবিক মৃত্যু

লক্ষ্মীপুরে দুই নারীর অস্বাভাবিক মৃত্যু

লক্ষ্মীপুরে দুই নারীর অস্বাভাবিক মৃত্যু

লক্ষ্মীপুরে পৃথক স্থান থেকে কুলছুমা ও চম্পা বেগম নামে অস্বাভাবিক ভাতে মৃত দুই নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ একটি ডোবা থেকে ৫০ বছর বয়সী চম্পা বেগমের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

সকালে রায়পুরের উত্তর চরবংশী থেকে ৪০ বছর বয়সী কুলছুমা বেগমের মৃতদেহ তার স্বামীর বাড়ী থেকে উদ্ধার করা হয়। এর পৃথক দুই নারীর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। চম্পা বেগম কালভার্ট এলাকার মৃত আলী হোসেনের স্ত্রী। তার ৫ মেয়ে ও এক ছেলে রয়েছে। ছেলে চট্টগ্রামের একটি মাদ্রাসায় পড়ালেখা করে। মেয়েরাও বিবাহিত। তিনি বাড়িতে একাই থাকতেন।

খবর পেয়ে লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া ও পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোসলেহ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এছাড়া উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের কুলছুমা (৪০) ওই গ্রামের হাফেজ আলী ফকিরের মেয়ে। সংসারে বিয়ের পর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, সকালে স্থানীয় কয়েক শিশু চম্পা বেগমকে বাগানে ও ডোবার আশপাশে কচুর লতি খুঁজতে দেখে। দুপুরে তার মরদেহ ডোবায় ভেসে উঠে। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। নিহতের নাক ও মুখ দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। নারীর কোমড় থেকে ব্যবহৃত মোবাইল সেট উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিকভাবে ধারণা করছে, চম্পা বেগম স্ট্রোক করে ডোবায় পড়ে পানিতে ডুবে মারা যান।

অপরদিকে রায়পুরের উত্তর চরবংশী গ্রামে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর করে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শশুর পরিবারের লোকজনের বিরুদ্ধে। রোববার ভোর রাতে পুলিশ কুলছুম বেগম মৃতদেহ স্বামী মিজান মল্লিক এর ঘর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেন। ঘটনার পর থেকে স্বামী মিজান মল্লিক ও তার পিতা কাশেম মল্লিক পলাতক রয়েছেন। পুলিশ কর্মকর্তা একেএম আজিজুর রহমান মিয়া জানান, নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রতিবেদন পেলে কি কারণে মৃত্যু হয়েছে তা জানা যাবে। একই কথা জানালেন রায়পুর থানার ওসি মো.জলিল মিয়া। তবে পর থেকে স্বামী মিজান মল্লিক ও তার পিতা কাশেম মল্লিক পলাতক রয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

মেঘনায় চিংড়ি রেণুপোনা শিকার করতে গিয়ে যুবক নিখোঁজ, উদ্ধার কাজে চলছে

রামগতিতে শতবর্ষ জয়ন্তী উৎসব শুরু

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com