সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগে তিন স্থানে গ্রেফতার-৩

লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগে তিন স্থানে গ্রেফতার-৩

লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগে তিন স্থানে গ্রেফতার-৩

লক্ষ্মীপুরে পৃথক তিন ধর্ষণের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর, রোববার (১১ অক্টোবর) রাতে রায়পুরের টিএন্ডটি সড়ক ও চট্টগ্রামের বাকুলিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার দুপুরে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর এলাকায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ঘটনাস্থল থেকে অভিযুক্ত বাতেনকে আটক করে পুলিশ। আটক বাতেন একই বাড়ীর আবদুল হাই’র ছেলে।

ভিকটিমের মা জানান, বাতেন ওই ভিকটিমের ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে পাশের বাগানে ডেকে নেন। পরে ওই বখাটে শিশুটিকে ধর্ষণ চেষ্টা করলে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন আসতে দেখে বখাটে বাতেন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয়রা তাকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া জানান, শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বখাটেকে আটক করা হয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, রামগতি উপজেলার চরকলাকোপা গ্রামে ৩ অক্টোবর রাতে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ শেষে হাত পা চোখ মুখ বেঁধে ফেলে রাখা হয়। এ ঘটনায় মামলার প্রধান আসামি মো. করিমকে রোববার (১১ অক্টোবর) রাতে চট্টগ্রামের বাকুলিয়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।পরে সোমবার (১২ অক্টোবর) আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৫ দিনের মঞ্জুর করেন।

এদিকে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, গত ৯ অক্টোবর রায়পুরে শ্রবণ ও বাক প্রতিবন্ধী নববধূর (২২) ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টায় বোরহান উদ্দিন নামে এক ঘটককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সকালে ক্ষতিগ্রস্ত গৃহবধূ বোরহানকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

মেঘনায় চিংড়ি রেণুপোনা শিকার করতে গিয়ে যুবক নিখোঁজ, উদ্ধার কাজে চলছে

রামগতিতে শতবর্ষ জয়ন্তী উৎসব শুরু

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com