সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
করোনায় জনপ্রতিনিধিদের মৃত্যুর পর লক্ষ্মীপুরের পাঁচ ইউপিতে উপ-নির্বাচন মঙ্গলবার

করোনায় জনপ্রতিনিধিদের মৃত্যুর পর লক্ষ্মীপুরের পাঁচ ইউপিতে উপ-নির্বাচন মঙ্গলবার

করোনায় জনপ্রতিনিধিদের মৃত্যুর পর লক্ষ্মীপুরের পাঁচ ইউপিতে উপ-নির্বাচন মঙ্গলবার

লক্ষ্মীপুরের রামগঞ্জ, রায়পুর,লক্ষ্মীপুর সদর এবং কমলনগর উপজেলার পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বার পদে উপ-নির্বাচন মঙ্গলবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত হবে। অন্যদিকে কমলনগরের তোরাবগঞ্জ বাজার পরিচালনা কমিটির নির্বাচন বুধবার(২১ অক্টোবর) অনুষ্ঠিত হবে।

চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের এলাকাগুলো হচ্ছে, সদর উপজেলার চন্দ্রগঞ্জে ইউনিয়ন, রামগঞ্জ উপজেলার ইছাপুর এবং রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন।

অন্যদিকে মেম্বার (সদস্য) পদের উপ-নির্বাচনের এলাৈকাগুলো হচ্ছে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ৯ নং ওর্য়াড এবং কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড।

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয় থেকে তথ্য নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায় এসকল ইউনিয়নের সংশ্লিষ্ট পদের জনপ্রতিনিধিরা মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করে।

অন্যদিকে দীর্ঘ প্রায় ৪৭ বছর পর কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারের ব্যবসায়ী ও দোকান মালিকদের স্বতন্ত্র সংগঠন তোরাবগঞ্জ বাজার পরিচালনা কমিটির ত্রিবার্ষিক নির্বাচন বুধবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত হবে। উৎসব মুখর প্রচারণা শেষে বুধবার সকাল ৮টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

৭শ ২১জন ভোটার আর ১৫টি পদের বিপরীতে ৪৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন, তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাজারের ব্যবসায়ী ফয়সল আহমেদ রতন। ফলে বাকি ১৪টি পদে ভোট গ্রহন হবে।

ব্যতিক্রমি প্রচারণার কারণে পুরো জেলার সাধারণ মানুষের দৃষ্টি তোরাবগঞ্জ বাজারের নির্বাচনের দিকে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com