সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতির মেঘনা নদীতে মাছ ধরার ১ নৌকা নিখোঁজ

রামগতির মেঘনা নদীতে মাছ ধরার ১ নৌকা নিখোঁজ

রামগতির মেঘনা নদীতে  মাছ ধরার ১ নৌকা নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি: রামগতির মেঘনা নদীতে মাছ ধরার সময় তিনটি ইঞ্জিন চালিত জেলে নৌকা ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় একটি নৌকা নিখোঁজ রেয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে ঝড়-বৃষ্টির সময় মেঘনা নদীর তীব্র ঢেউয়ে আঘাতে এ দুর্ঘটনা ঘটে। তবে, নৌকার জেলে ও মাঝিরা নিরাপদে উদ্ধার

হয়েছেন। নিখোঁজ নৌকার মালিক ওহাব মাঝির ছেলে মো. ফেরদৌস জানায়, ভোরে মাছ ধরতে গেলে তাদের দুইটি নৌকা ঝড়ের কবলে পড়ে। এসময় তীব্র ঢেউয়ে নৌকা দু’টো ডুবে যায়। ডুবে যাওয়া নৌকার জেলেদের তাৎক্ষণিক একটি ট্রলার এসে উদ্ধার করে। পরে মেঘনা নদীর টাংকির খাল এলাকা থেকে ডুবে যাওয়া একটি নৌকা উদ্ধার হয়। অপরটি এখনো নিখোঁজ রয়েছে।

রামগতি কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মো. ইব্রাহীম জানান, স্থানীয়দের কাছ থেকে তিনটি মাছ ধরার নৌকা ডুবির খবর পেয়েছেন। তবে ক্ষতিগ্রস্ত কেউ এসে জানায়নি। তবুও খোঁজ খবর নেয়া হচ্ছে।

ঝড়ে কোস্টগার্ডের নিজস্ব ওয়ারলেস টাওয়ার ভেঙ্গে পড়েছে। এছাড়াও রামগতির উপকূলে বেশ কয়েকটি গাছ ওপড়ে পড়ে ও ডালপালা ভেঙ্গে যায় বলে জানান কোস্টগাড কর্মকর্তা।

রামগতি সংবাদ আরও সংবাদ

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

দৃশ্যমান হচ্ছে রামগতির বড়খেরী ইউনিয়নের টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com