সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে যাত্রীবাহি বাস খাদে পড়ে আহত-৩০, নিখোঁজ-৩

রামগতিতে যাত্রীবাহি বাস খাদে পড়ে আহত-৩০, নিখোঁজ-৩

রামগতিতে যাত্রীবাহি বাস খাদে পড়ে আহত-৩০, নিখোঁজ-৩

রামগতি প্রতিনিধি: রামগতির রামদয়াল এলাকায় সূবর্ণ সুপার সার্ভিস নামের একটি যাত্রী বাহী বাস খাদে পড়ে কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় ৩ যাত্রী নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। শুক্রবার (২৪ জুলাই) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন

ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিখোঁজরা বাসটির নিচে চাপা পড়ে আছে এমন ধারনা করছে তাদের স্বজনরা । দূর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী ও এলাকাবাসি কাজ করছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রামগতি থেকে ছেড়ে আসা সূবর্ণ সুপার সার্ভিস নামক যাত্রীবাহী বাস রামগতি-সোনাপুর সড়কের রামদয়াল এলাকায় পৌছলে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এসময় বাসটি পানি ভর্তি খাদে পড়ে যায়। আহত হন ৩০ জন যাত্রী । পরে পুলিশ, ফায়ার সার্ভিস কর্মীরা ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালায়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, দূর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধারের চেষ্টা চলছে। এখনো পর্যন্ত কোন মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। বাসের নিচে কেউ চাপা পড়ে আছে কিনা তা বাসটি উঠানোর পর জানা যাবে।

রামগতি সংবাদ আরও সংবাদ

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

দৃশ্যমান হচ্ছে রামগতির বড়খেরী ইউনিয়নের টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com