সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভূয়া পিএস আব্দুল মতিন গ্রেফতার

রামগতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভূয়া পিএস আব্দুল মতিন গ্রেফতার

রামগতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের  ভূয়া পিএস আব্দুল মতিন গ্রেফতার

ramgoti news pic-30-07-15 (2)নিজস্ব প্রতিনিধি: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণাকারী আব্দুল মতিন (৩২) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের আভিযানিক দল। বৃহস্পতিবার ভোরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আফজাল গ্রামের নুর নবী ডাক্তারের বাড়ী হতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার

কাছ থেকে প্রধানমন্ত্রীর ছবির সঙ্গে তার ছবি সম্বলিত কয়েকটি বাধাই করা ছবির ফ্রেম উদ্ধার করে র‌্যাব। গ্রেফতারকৃত আব্দুল মতিন একই ্উপজেলার মৃত আব্দুর রবের ছেলে ।
র‌্যাবের ভারপ্রাপ্ত অধিনায়ক এএসপি মোঃ আলেপ উদ্দিন জানান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস সেক্রেটারী এমকে শামীম চৌধুরী এবং পিএস-১ সাজ্জাদুল ইসলামের পরিচয়ে আব্দুল মতিন বিভিন্ন মানুষের কাছ থেকে মোবাইল, ই-মেইলের মাধ্যমে গরীব ও অসুস্থ্য ছাত্রদের আর্থিক সহায়তা প্রদানের কথা বলে বিপুল অংকের টাকা ইতিমধ্যেই সে আত্মসাৎ করেছে।

সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার গৌর গবিন্দ এর কাছ থেকে ১ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এভাবে আরো বিভিন্ন লোকের কাছ থেকে আব্দুল মতিন টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

রামগতি সংবাদ আরও সংবাদ

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

দৃশ্যমান হচ্ছে রামগতির বড়খেরী ইউনিয়নের টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com