সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে চোরাই ডিজেলসহ আটক-৯

রামগতিতে চোরাই ডিজেলসহ আটক-৯

রামগতিতে চোরাই ডিজেলসহ আটক-৯

diselমিসু সাহা নিক্কন, রামগতি: রামগতি উপজেলার হেতনার খালের অদূরে মেঘনা নদী থেকে চোরাই ডিজেলসহ ৯ ব্যাক্তিকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে একটি তেলবাহী টেংক্যার থেকে চোরাই ডিজেল নিয়ে একটি ইঞ্জিন চালিত ট্রলারে করে ভোলার দৌলতখাঁন যাওয়ার পথে ২৮ ব্যারেল (৭ হাজার লিটার) চোরাই ডিজেলসহ ৯ জন আটক হয়েছে।

এসময় আটককৃতদের কাছ থেকে নগদ ৮১ হাজার ৯৬৫ টাকা এবং চোরাচালানির কাজে ব্যবহৃত ইঞ্জিন চালিত একটি ট্রলার উদ্ধার করা হয়।

আটককৃতরা হচ্ছে, ভোলার রাধাবল্লব এলাকার আবুল কাশেম, মো. হেলাল, মো. মিরাজ, একই জেলার চরপাতা এলাকার মো. রিয়াজ, চৌকিঘাট এলাকার মো. নুর ইসলাম, দৌলতখাঁন এলাকার মো. সেলিম, মো. ইসমাইল, মো, সিরাজ ও আবদুর রশিদ।

রামগতি কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মো. মহিউদ্দিন জানান, আটক ব্যাক্তিরা একটি তেলবাহী টেংক্যার থেকে চোরাই ডিজেল নিয়ে একটি ইঞ্জিন চালিত ট্রলারে করে ভোলার দৌলতখাঁন যাচ্ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে ডিজেলসহ ৯জনকে আটক করা হয়।

রামগতি সংবাদ আরও সংবাদ

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

দৃশ্যমান হচ্ছে রামগতির বড়খেরী ইউনিয়নের টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com