সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
পালাউতে সন্ত্রাসী হামলায় নিহত দেলোয়ারের দাফন সম্পন্ন

পালাউতে সন্ত্রাসী হামলায় নিহত দেলোয়ারের দাফন সম্পন্ন

পালাউতে সন্ত্রাসী হামলায় নিহত দেলোয়ারের দাফন সম্পন্ন

Flag_of_Palauনিজস্ব প্রতিনিধি: মার্কিন যুক্তরাষ্ট্রের শাসনাধীন এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র গণপ্রজাতন্ত্রী পালাও তে  সন্ত্রাসী হামলায় নিহত যুবক মো. দেলোয়ার হোসেনের (৩৫) দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকালে  রামগতি উপজেলার পশ্চিম চরসীতা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।  ভোরে তার বড় আবদুল হালিম মরদেহ দেশে নিয়ে আসেন। দেলোয়ার হোসেন স্থানীয় কলাকোপা ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ সফিকের ছেলে। গত ৩০ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের শাসনাধীন এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র গণপ্রজাতন্ত্রী পালাও তে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ারের মৃত্যু হয়েছিল।

কলাকোপা ইসলামিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মো. ইব্রাহিম জানান, দেলোয়ার ও তার বড় ভাই আবদুল হালিম পালাও তে ব্যবসা করতেন। গত ২১ অক্টোবর রাতে কয়েকজন সন্ত্রাসী তাদের দোকান থেকে কিছু মালামাল নিয়ে টাকা না দিয়ে চলে যেতে চায়। এতে তারা বাধা দিলেও কর্ণপাত করেনি। পরের দিন (২২ অক্টোবর) রাতে ওই সন্ত্রাসীরা দোকানে হামলা চালিয়ে দুই ভাইকে কুপিয়ে মারাত্মক জখম করে।

এ সময় তারা মালামাল ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। পরে পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। এরপর ৩০ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ায়ের মৃত্যু হয়।

এর আগে দেলোয়ার কমলনগর উপজেলার উত্তর লরেঞ্চ গ্র্রামের মদিনাতুল উলুম ইসলামিয়া মাদরাসায় শিক্ষকতা করতেন। বিগত ২০১৪ সালে মাদরাসা শিক্ষকতা ছেড়ে প্রবাসে গমন করেন। দেলোয়ারের অকাল মৃত্যুর খবরে সাবেক মাদরাসা শিক্ষক ও ছাত্রছাত্রীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

রামগতি সংবাদ আরও সংবাদ

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

দৃশ্যমান হচ্ছে রামগতির বড়খেরী ইউনিয়নের টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com