সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতি স্টুডেন্ট কমিউনিটি ঢাকা‘র উদ্যোগে মেঘনা বীচে পরিচ্ছন্নতা কর্মসূচী

রামগতি স্টুডেন্ট কমিউনিটি ঢাকা‘র উদ্যোগে মেঘনা বীচে পরিচ্ছন্নতা কর্মসূচী

রামগতি স্টুডেন্ট কমিউনিটি ঢাকা‘র উদ্যোগে মেঘনা বীচে পরিচ্ছন্নতা কর্মসূচী

“আমার শহর, রাখি পরিষ্কার” “বীচের সৌন্দর্য রক্ষা করুন যেখানে সেখানে ময়লা না ফেলুন” এই স্লোগানকে সামনে রেখে রামগতি স্টুডেন্ট কমিউনিটি ঢাকা (আরএসসিডি) এর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পালিত হয়েছে। রবিবার (৯ জুন) রামগতি উপজেলা সংলগ্ন বেড়িবাঁধে এই কর্মসূচী বাস্তবায়ন করা হয়।

কর্মসূচীতে আরএসসিডি’র সকল সদস্যদের সাথে একাত্ত্বতা ঘোষণা করে এতে অংশ গ্রহণ করেন রামগতি উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) সুচিত্র রঞ্জন দাস। বেড়ি বাঁধের তোরণ হতে আরম্ভ করে দীর্ঘ পথের আশে পাশে পড়ে থাকা ময়লা, আবর্জনা পরিষ্কারে অংশ গ্রহণ করে আরএসসিডির সদস্যরা।
পরে অতিথি সুচিত্র রঞ্জন দাস আরএসসিডি’র এ ধরনের কাজের প্রশংসা করে পরবর্তী এমন সকল উদ্যোগে সাড়া দেবার আশাবাদ ব্যক্ত করেন। উপস্থিত স্বেচ্ছাসেবী সদস্যগণ একটি সুন্দর, সবুজ, পরিষ্কার বাংলাদেশের গড়ার মধ্য দিয়ে একটি সুন্দর আগামী গড়তে অঙ্গীকারবদ্ধ হন।

রামগতি সংবাদ আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

রামগতিতে গভীর রাতে শীতার্তদের খোঁজে ইউএনও

রামগতিতে শীতার্তদের মাঝে কোডেকের কম্বল বিতরণ

রামগতির মেঘনায় ৮মন ওজনের শাপলা মাছ, বিক্রি ১ লক্ষ ৫ হাজার টাকায়

রামগতি আহমদিয়া কলেজে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com