সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
‎রামগতি আহমদিয়া কলেজের গভর্নিং বডির সভাপতি মীর তানভীর

‎রামগতি আহমদিয়া কলেজের গভর্নিং বডির সভাপতি মীর তানভীর

‎রামগতি আহমদিয়া কলেজের গভর্নিং বডির সভাপতি মীর তানভীর

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আহমদিয়া কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়েছেন “স্বপ্ন নিয়ে’র” পরিচালক প্রশাসন মীর তানভীর উদ্দিন আহম্মেদ। জাতীয় বিশ্ববিদ্যালয় সম্প্রতি এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।

শিক্ষানুরাগী, ক্রীড়াপ্রেমী, সমাজসেবী, দক্ষ সংগঠক মীর তানভীর লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চরগাজী ইউনিয়নের ঐতিহ্যবাহী মীর পরিবারের সন্তান। মরহুম মীর সাহেবের নাতি এবং মীর খবির উদ্দিন আহম্মেদের একমাত্র ছেলে।

দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ রামগতি আহমদিয়া কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ কে ধন্যবাদ প্রদান করেন।

রামগতি আহমদিয়া কলেজের শিক্ষার মানোন্নয়নে তিনি সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সহযোগিতা প্রত্যাশা করেন।

রামগতি সংবাদ আরও সংবাদ

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

দৃশ্যমান হচ্ছে রামগতির বড়খেরী ইউনিয়নের টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com