সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে ৪৫ লক্ষ টাকার জালে আগুন

রামগতিতে ৪৫ লক্ষ টাকার জালে আগুন

রামগতিতে ৪৫ লক্ষ টাকার জালে আগুন

মিসু সাহা নিক্কন,রামগতি: রামগতি উপজেলার মেঘনার তীরবর্তী এলাকা গাবতলী, সেবাগ্রাম, বাংলাবাজার, আদালত ঘাট ও সেন্টার খালে মৎস অধিদপ্তর ও কোষ্টগার্ডের যৌথ অভিযানে ১ লক্ষ ২০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৬টি বেহেন্দি জাল জব্দ করেছে।

শনিবার সকাল ১০ টা থেকে বেলা ৪ টা পর্যন্ত কোষ্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মো: ইকবাল বাহারের নেতৃত্বে ও তার সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় এবং উপজেলা সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তার উপস্থিতে মেঘনা নদীতে ওই অভিযান চালানো হয়েছে।

পরে, রামগতি ঘাটে জব্দকৃত ওই অবৈধ জালগুলো এনে অগ্নি-সংযোগ করেছে কোষ্টগার্ড। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মো: জাকির হোসেন, কোষ্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মো: ইকবাল বাহার, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হক।

রামগতি কোষ্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মো: ইকবাল বাহার (পি.ও.) বলেন, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে মৎস দপ্তরের সহযোগীতায় নদীতে অভিযান চালিয়ে ওই অবৈধ জালগুলো জব্দ করেছি। যার আনুমানিক মূল্য প্রায় ৪৫ লক্ষ টাকা।

রামগতি উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো: জাকির হোসেন সাহসকে বলেন, নদীতে অবৈধ জালের ব্যবহার এবং জাটকা নিধন বন্ধের জন্য আগামী দিনগুলোতেও এধরনের অভিযান বহাল থাকবে।

রামগতি সংবাদ আরও সংবাদ

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

দৃশ্যমান হচ্ছে রামগতির বড়খেরী ইউনিয়নের টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com