সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে ভ্রাম্যমান আদালতের অভিযানে কবিরাজের জেল

রামগতিতে ভ্রাম্যমান আদালতের অভিযানে কবিরাজের জেল

রামগতিতে ভ্রাম্যমান আদালতের অভিযানে কবিরাজের জেল

মিসু সাহা নিক্কন, রামগতি:রামগতিতে ভ্রাম্যমান আদালতের অভিযানে এক হাতুড়ে হারবাল চিকিৎসকের ৬ মাসের কারাদন্ড দিয়েছে আদালত। রোববার ( ১৫ ফেব্রয়ারি) দুপুর ২ টায়

আলেকজান্ডার ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সেকান্তরের রাস্তার মাথা নামক এলাকায় হাড়ভাঙ্গা হারবাল সেন্টারে অভিযান চালিয়ে ওই কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ দেলেয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আতারাব্বি, আলেকজান্ডার ইউপি চেয়ারম্যান এ.কে.এম আহাম্মদ উল্যাহ সহ প্রমুখ।

উল্লেখ্য- অভিযান কালে ভুয়া হাড়ভাঙ্গা হারবাল ডাক্তার সেলিমের দীর্ঘদিনের চিকিৎসা নামের প্রতারণা অর্থ আত্মসাৎ সহ বেশ কয়েকজনকে অপচিকিৎসা দিয়ে পঙ্গুত্বের প্রমান পাওয়া গেছে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ দেলেয়ার হোসেন বলেন, বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদীক অধ্যাদেশের ৩২ ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালত তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।

রামগতি সংবাদ আরও সংবাদ

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

দৃশ্যমান হচ্ছে রামগতির বড়খেরী ইউনিয়নের টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com