সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতির কলাকোপায় কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

রামগতির কলাকোপায় কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

রামগতির কলাকোপায় কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

রামগতি প্রতিনিধি: রামগতি থেকে জোসনা আক্তার (১৪) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার কলাকোপা এলাকা থেকে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের

জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে । নিহত কিশোরী চরআলগী ইউনিয়নের চর নেয়ামত গ্রামের দিনমজুর আবদুর রহিমের মেয়ে।

নিহত কিশোরী জোসনা বেগমের নানা মোকলেছুর রহমান ও মামা ইছমাইল হোসেন জানান, গত কয়েক মাস ধরে একই উপজেলার চরবাদাম গ্রামের দুলাল হোসেনের ছেলে মুরাদ হোসেনের সাথে প্রেমের সর্ম্পক ছিল জোসনা বেগমের।

মঙ্গলবার বিকেলে জোসনা বেগমকে বাড়ির থেকে ফুসলিয়ে নিয়ে যায় মুরাদ হোসেন। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যায়নি। বুধবার বিকেলে চরকলাকোপা গ্রামের বাতেন মিয়ার পুকুরে পাড়ে গাছের সাথে জোসনা বেগমের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল রাতে থেকে তার লাশ উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

স্বজনদের অভিযোগ, মুরাদ হোসেন ও তার পরিবার পরিকল্পিতভাবে নির্যাতন শেষে জোসনা বেগমকে হত্যা করে লাশ গাছের সাথে ঝুলিয়ে রাখে। এ ঘটনার পর থেকে মুরাদ হোসেন এলাকা থেকে গা ঢাকা দিয়েছে। এ ঘটনার সুষ্ঠ বিচার দাবী করেন নিহতের স্বজনরা।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ বলেন, ঘটনাস্থল থেকে নিহত কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

রামগতি সংবাদ আরও সংবাদ

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

দৃশ্যমান হচ্ছে রামগতির বড়খেরী ইউনিয়নের টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com