সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতির মেঘনা নদীতে বজ্রপাতে এক জেলের মৃত্যু, আহত ২

রামগতির মেঘনা নদীতে বজ্রপাতে এক জেলের মৃত্যু, আহত ২

রামগতির মেঘনা নদীতে বজ্রপাতে এক জেলের মৃত্যু, আহত ২

রামগতি : রামগতি উপজেলার মেঘনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে ইমাম হোসেন (২৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এসময় আরও দুই জেলে গুরুতর আহত হন। বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাংলাবাজার রাস্তরমাতা এলাকার অদূরে মেঘনা নদীতে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহত ইমাম হোসেন বাগেরহাট জেলার কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের মাদারতোলা গ্রামের মিহির আলীর ছেলে।

আহতরা হলেন, একই গ্রামের বাসিন্দা তোফাজ্জল হোসেন ও আলম হোসেন। তাদেরকে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সেন্টার খাল মাছঘাটের মাছ ব্যবসায়ী (আড়ৎদার) মো. রফিক হাওলাদার জানান, সকালে বৃষ্টির সময় মেঘনা নদীতে জেলেরা একটি ইঞ্জিন চালিত নৌকা নিয়ে মাছ ধরছিলো। এ সময় আকস্মিক বজ্রপাতে তিন জেলে গুরুতর আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইমাম হোসেনকে মৃত ঘোষণা করেন।

রামগতি থানার উপপরিদর্শক (এসআই) মানিক বড়–য়া ঘটনাটি শুনেছেন বলে জানান।

রামগতি সংবাদ আরও সংবাদ

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

দৃশ্যমান হচ্ছে রামগতির বড়খেরী ইউনিয়নের টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com