সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতির মেঘনায় ইউএনও’র জাটকা নিধন অভিযান

রামগতির মেঘনায় ইউএনও’র জাটকা নিধন অভিযান

রামগতির মেঘনায় ইউএনও’র জাটকা নিধন অভিযান

রামগতি:রামগতি উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক নিষিদ্ধ জাল, বিহুন্দি জাল ও জাটকা নিধন বিরোধী অভিযান পরিচালনা করেন। রবিবার (১৯ এপ্রিল) ভোর ৫ টার সময় মেঘনা নদীর সেন্টার খাল এলাকায় অভিযান

পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন।

এসময় কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার আবদুল মান্নান, রামগতি থানা এস আই রফিকুল ইসলাম ও তাদের সঙ্গীয় ফোর্সগণ সাথে ছিলেন ।

অভিযান কালে সমুদ্রের দানব নামে পরিচিত ৭টি বিহুন্দি/বিন্দি জাল যার আনুমানিক মূল্য ৪ লক্ষ ২০ হাজার টাকা, ১০টি মাছধরার নৌকার প্রায় ৩২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা ।

পরে, নির্বাহী অফিসারের উপস্থিতিতে জব্দকৃত জালগুলোকে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে এনে মেঘনা নদীর পাড়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, নদীতে জাটকা ধরা, নিষিদ্ধ জাল ব্যবহারের খবর পেয়ে অভিযান চালিয়েছি। মেঘনাকে ইলিশ ও মাছ শূণ্য করার অপচেষ্টা থেকে রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এতে করে সাধারণ জেলেরা আর নদীতে নিষিদ্ধ সময়ে মাছধরতে যাবে না এবং রক্ষা পাবে মেঘনায় হাজার প্রজাতির মাছ।

রামগতি সংবাদ আরও সংবাদ

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

দৃশ্যমান হচ্ছে রামগতির বড়খেরী ইউনিয়নের টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com