সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শাখা ব্যবস্থাপক নিচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)

শাখা ব্যবস্থাপক নিচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)

17
Share

শাখা ব্যবস্থাপক নিচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)

বিজ্ঞাপন: জাতীয় পর্যায়ের বেসরকারী সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর কর্মএলাকা চট্টগ্রাম, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, মাদারীপুর এবং বাগেরহাট অঞ্চলের ১৩৮ টি শাখার অধীনে ক্ষুদ্রঋণ কার্যক্রম (এম আর এ সনদ নং ০১৭৮১-০০০৪৮-০০১০৩) পরিচালনার জন্য নিম্নবর্ণিত পদে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা হচ্ছে।

পদের নাম: শাখা ব্যবস্থাপক (২০)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর (যে কোন বিষয়ে)।
বয়স: সর্বোচ্চ ৪২ বছর।

অভিজ্ঞতা: ক্ষুদ্রঋণ কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসেবে নূন্যতম ০২ বছর বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।।
উল্লেখ্য, মোটর সাইকেল চালানোর দক্ষতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

শিক্ষানবীশকাল ০৩ মাস। শিক্ষানবীশকালীন মাসিক বেতন হবে ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার টাকা)। যোগ্যতা ও কাজের দক্ষতার ভিত্তিতে চাকরী নিয়মিতকরণ করা হবে। চাকুরী নিয়মিতকরনের পর মাসিক বেতন হবে সর্বমোট ৪৩,৫২০/- (তেতাল্লিশ হাজার পাঁচশত বিশ টাকা)। এছাড়াও সংস্থারবিধি অনুযায়ী অন্যান্য সুবিধাদি (পি.এফ, গ্র্যাচুইটি, ছুটি নগদায়ন, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মেডিকেল ভাতা, প্রনোদনা ভাতা এবং গ্রুপ ইন্সুরেন্স) প্রদান করা হবে।

আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, সকল শিক্ষাগত ও অভিজ্ঞতা সনদ এর সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং যোগাযোগ নম্বর ও পরিচয় প্রদানে সক্ষম এমন দুইজন অনাত্মীয় ব্যক্তির নাম উল্লেখ পূর্বক আবেদনপত্রসহ জীবনবৃত্তান্ত আগামী ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ইং তারিখের মধ্যে নির্বাহী পরিচালক বরাবরে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক), কোডেক ভবন, প্লট # ২, রোড # ২, লেক ভ্যালী আ/এ, হাজী জাফর আলী রোড, ফয়েজলেক, চট্টগ্রাম-৪২০২। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাথে সাক্ষাৎকারের জন্য যোগাযোগ করা হবে। আবেদনপত্রের/খামের উপর আবেদনকৃত পদ উল্লেখ করতে হবে।

বিজ্ঞাপন আরও সংবাদ

কমলনগরের গ্লোবাল স্কুলে শিক্ষক নিয়োগ

ক্রেডিট অফিসার নিচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)

হারানো বিজ্ঞপ্তি

তোরাবগঞ্জ বাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এজেন্ট শাখা উদ্বোধন

এভারটাচ কোম্পানীতে হেলথ কার্ড সেলস প্রজেক্টে নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীতে নিয়োগ

লক্ষ্মীপুর জেলা অফিসের জন্য ১৪শ বর্গফুটের জায়গা খুঁজছে তথ্য ও যোগাযোগ অধিদপ্তর

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com