সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
ডিজেএফবি'র সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন, লক্ষ্মীপুরের আরিফুর রহমান

ডিজেএফবি’র সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন, লক্ষ্মীপুরের আরিফুর রহমান

ডিজেএফবি’র সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন, লক্ষ্মীপুরের আরিফুর রহমান

পরিকল্পনা মন্ত্রণালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি)-এর নির্বাচনে সভাপতি পদে ইংরেজি দৈনিক দ্য ফিনান্সসিয়াল এক্সপ্রেসের হুমায়ুন কবীর বিনা প্রতিদ্বন্দ্বীতায় ও সাধারণ সম্পাদক পদে দৈনিক কালের কণ্ঠের আরিফুর রহমান আরিফ নির্বাচিত হয়েছেন। আরিফুর রহমানের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলায়।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হলেন- সহসভাপতি পদে হামিদ-উজ-জামান (দৈনিক যুগান্তর),  যুগ্ম সাধারণ সম্পাদক পদে মামুন আবদুল্লাহ (দেশ রুপান্তর), সাংগঠনিক সম্পাদক পদে মফিজুল সাদিক (বাংলানিউজ টোয়েন্টিফোর.কম), অর্থ সম্পাদক পদে জাহিদুল ইসলাম (বিজনেস স্টান্ডার্ড), দফতর সম্পাদক পদে হাসিবুল ইসলাম (রাইজিং বিডি.কম),প্রচার-প্রকাশনা ও গবেষণা সম্পাদক পদে সাইদ রিপন (আমাদের নতুন সময়), সদস্য পদে জহির রায়হান (দৈনিক ঢাকা টাইমস), সুশাস্ত মিনহা (যমুনা টিভি) ও আবুসাইম (আলোকিত বাংলাদেশ)।

সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এএফপি‘র ব্যুরো চিফ মুহাম্মদ শফিকুল আলম ভোটের ফলাফল ঘোষণা করেন। এসময় অপর দুই নির্বাচন কমিশনার দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার আবু হেনা মুহিব ও বিআইবিএমের পাবলিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন অফিসার খান এ মামুন উপস্থিত ছিলেন।

দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন-২০২০ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, আপনারা যেভাবে সংগঠিত হয়েছেন এটাকে আমরা স্বাগত জানাই।

তিনি বলেন, আশির দশকে উন্নয়ন ছিল এনজিও ওয়ারিয়েন্টেট। এখন উন্নয়ন চলে এসেছে সরকার ওয়ারিয়েন্টেট। সরকার অনেক অবোকাঠামো তৈরি করছে যেগুলোর বিষয়ে রিপোর্ট সংবাদমাধ্যমে আসছে।

সভায় সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সচিব ড. শামসুল আলম, পরিকল্পনা কমিশন সচিব মো. নুরুল আমিন, বিবিএস সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, বিএফইউজের সহসভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

মিডিয়া | সোস্যালমিডিয়া আরও সংবাদ

ঈদে সরকারি বরাদ্দের ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ

এশিয়ান টিভির নতুন চেয়ারম্যান রূপায়ণ গ্রুপের লিয়াকত আলী

একাত্তর টেলিভিশনে স্টাফ রিপোর্টার পদে পদোন্নতি পেলেন আতোয়ার রহমান মনির

যুক্তরাজ্য সরকারের সাউথ এশিয়া জার্নালিজম প্রোগ্রামে নির্বাচিত হলেন জিয়া চৌধুরী

কমিউনিটি স্টোরিটেলিং এ ১৭ দেশের মধ্যে চ্যাম্পিয়ন লক্ষ্মীপুরের রায়হান

মাদকের চেয়েও ভয়াবহ সোশ্যাল মিডিয়া: লক্ষ্মীপুরের ডিসি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com