সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

নিজেস্ব প্রতিবেদক || লক্ষ্মীপুরটোয়েন্টিফোর:

১০০ শয্যা বিশিষ্ট লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে শূন্যপদে চিকিৎসক ও জনবল নিয়োগসহ পাঁচ দফা দাবি পূরণের জন্য হাসপাতালের সামনে দোয়া মাহফিল ও জিলাপি বিতরণ করেছে স্থানীয় সেচ্ছাসেবীরা। এসময় হাসপাতালকে দালালমুক্ত করার জন্য সৃষ্টিকর্তার নিকট দোয়া করা হয়।

রোববার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে সদর হাসপাতালের সামনে এ অভিনব প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।

স্বেচ্ছাসেবী প্রতিবাদকারীরা জানান, সদর হাসপাতালের সার্জারি, নাক-কান-গলা, চক্ষু, স্কিন বিভাগসহ পাঁচ বিভাগে কোনো চিকিৎসক নেই। চিকিৎসক ও অন্যান্য পদসহ ৫৯ টি পদশূন্য রয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করার যন্ত্রপাতি বেশির ভাগই নষ্ট। এগুলো মেরামত কিংবা কেনার উদ্যোগ নেই।
হাসপাতালের পরিবেশ দেখলে মনে হয়ে এটা একটা গরু রাখার ঘর। হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেই।

প্রতিটি দেয়াল দখলে নিয়েছে বেসরকারি হাসপাতালের দালালেরা। এসব দালাল অপসারণ করার যথাযথ উদ্যোগ নেই। নির্মাণাধীন হাসপাতাল ভবন রাতের বেলা মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে।

এসময় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সংগঠন লব্ধ’র প্রতিষ্ঠাতা মো. ফারাজ রানা, সিসিএস কো-অর্ডিনেটর আবুল হাসান সোহেল, নিরাপদ সড়ক আন্দোলনের জেলা আহ্বায়ক একেএম তুষার আহমেদ, ব্লাড ফর বাংলাদেশের সভাপতি ফিরোজ মাহমুদ, বন্ধু ব্লাড ডোনেট ক্লাবের ইসমাইল হোসেন রাসেল, ভবানীগঞ্জ ব্লাড ডোনেট ক্লাবের রাসেল মাহামুদ প্রমুখ।

সোহেল হোসেন বলেন, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে তেলাপোকায় ভরপুর থাকে, টয়লেটের অবস্থা খুবই খারাপ, রোগী বসবাসের অনুপোযোগী করে রাখা হয়েছে। সিভিল সার্জনকে এসব বললে তিনি বলেন “আই অন কিত্তাম”। লজ্জা থাকলে তিনি এভাবে কথা বলতে পারতেন না।

একেএম তুষার আহমেদ বলেন, ২৫০ শয্যার জন্য নির্মাণাধীন ভবন মাদকের আখড়ায় পরিণত হয়েছে৷ এই ভবনে পতিতাবৃত্তিও চলে বলে অভিযোগ রয়েছে। দ্রুত সময়ের মধ্যে বন্ধ করতে হবে।

ফারাজ রানা বলেন, ‘যত দালাল আছেন আপনারা ভালো হয়ে যান। তা-না হলে আপনাদের ছবি হাসপাতালের দেওয়ালে টানানো হবে। যারা দালালদের পক্ষ নেবেন তাদের ছবিও দেওয়ালে ঝুলিয়ে দেবো। ইমার্জেন্সি ভাইয়েরা আপনারা টাকা নেওয়া বন্ধ করেন। ভুক্তভোগীদের সরকারি নিয়ম অনুযায়ী চিকিৎসা সহায়তা দিবেন।’

লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন আবু হাসান শাহীন বলেন, দাবি আদায়ের জন্য হাসপাতালের সামনে মাহফিল বা জিলাপি বিতরণের বিষয়ে আমার জানা নেই। তাদের দাবিগুলো কি সেটাও জানি না। বিষয়টি পরে দেখবো।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com