সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরের নদী ভাঙ্গন থেকে রক্ষা চেয়ে বাইতুল মোকাররমসহ শতাধিক মসজিদে দোয়া

লক্ষ্মীপুরের নদী ভাঙ্গন থেকে রক্ষা চেয়ে বাইতুল মোকাররমসহ শতাধিক মসজিদে দোয়া

লক্ষ্মীপুরের নদী ভাঙ্গন থেকে রক্ষা চেয়ে বাইতুল মোকাররমসহ শতাধিক মসজিদে দোয়া

মেঘনা নদীর অব্যাহত ভাঙ্গন থেকে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর রক্ষায় সৃষ্টিকর্তার নিকট বিশেষ কৃপার চেয়ে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমসহ রামগতি-কমলনগরের শতাধিক মসজিদে রমজানের শেষ জুমায় বিশেষ দোয়া করা হয়েছে।বাইতুল মোকাররমে সিনিয়র ইমাম মুফতি মো. মিজানুর রহমান তাঁর মোনাজাতে এ দু এলাকার নাম উল্লেখ করে আল্লাহর অশেষ কৃপা কামনা করেন। বলে মোনাজাতে অংশ নেয়া সুপ্রিম কোর্টের আইনজীবী ও কমলনগর-রামগতি বাচাঁও মঞ্চের আহবায়ক আবদুস সাত্তার পালোয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে কমলনগর এবং রামগতি উপজেলার শতাধিক মসজিদেও দোয়া করা হয়েছে বলে স্থানীয় মুসল্লিরা জানিয়েছেন।

স্থানীয় ভাবে জানা যায়, কমলনগর এবং রামগতি কে মেঘনা নদীর থাবা থেকে রক্ষার জন্য প্রণীত নদী ভাঙ্গনরোধ প্রকল্পটি গত প্রায় ৩ বছর যাবত আটকে আছে। অন্যদিকে মেঘনার ভাঙ্গন অব্যাহত রয়েছে। সে কারণে স্থানীয়রা এবার নিরুপায় হয়ে ধর্মীয় ভাবে সৃষ্টিকর্তার কাছে রহমত চেয়ে দোয়া শুরু করেছেন।

নদী ও উপকূল আরও সংবাদ

মধ্যরাতে ইলিশ ধরতে প্রস্তুত জেলেরা, শেষ হবে নিষেধাজ্ঞা

বয়ারচরে টেকসই বেড়িবাঁধ নির্মানের দাবীতে হাজারো মানুষের বিক্ষোভ সমাবেশ

তিন’শ মিটার বাঁধে রক্ষা পেল ত্রিশ হাজার বসতি

জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে এবার স্থানীয়দের সাথে যুক্ত হলো পাউবো

স্থানীয়দের দানে ৭৬ কিমি ভুলুয়া নদীতে খনন শুরু; ২০ বছর পর নদীতে এলো স্রোত

লক্ষ্মীপুরে মেঘনার বাঁধ নির্মাণ বন্ধ রেখেছে ৫ ঠিকাদারি প্রতিষ্ঠান, আতঙ্কে স্থানীয়রা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com