সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে জলোচ্ছ্বাস ও জোয়ার মেঘনারতীরের সব ইউনিয়ন প্লাবিত

লক্ষ্মীপুরে জলোচ্ছ্বাস ও জোয়ার মেঘনারতীরের সব ইউনিয়ন প্লাবিত

লক্ষ্মীপুরে জলোচ্ছ্বাস ও জোয়ার মেঘনারতীরের সব ইউনিয়ন প্লাবিত

ঘূর্ণিঝড় ইয়াস ও ভরা পূর্ণিমার প্রভাবে মেঘনা উপকূলীয় এলাকা লক্ষ্মীপুরের কমলনগর রামগতি, লক্ষ্মীপুর সদর ও রায়পুরের অনন্ত ১৫টি ইউনিয়নের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। তবে বিকেল সাড়ে চারটার পর থেকে পানি নামা শুরু করেছে।

চার ফুট উচ্চতার জলোচ্ছ্বাস ও জোয়ারের পানিতে ডুবে আছে রাস্তা-ঘাট, ব্রিজ কালভার্ট, পুকুর ও জলাশয়। মানুষের বাড়ি-ঘরও ডুবে গেছে পানিতে।
তবে মাঠে এখন কোনো ফসল নেই বলে জানিয়েছেন স্থানীয়রা। জোয়ার ও জলোচ্ছ্বাসের কারণে প্লাবিত হওয়া ইউনিয়নগুলোর মধ্যে রয়েছে কমলনগর উপজেলার চর মার্টিন, চর কালকিনি, চর লরেন্স, চর ফলকন ও পাটোয়ারী হাট; রামগতি উপজেলার চর বাদাম, চর আলেকজেন্ডার, চল আবদুল্লাহ ও চর রমিজ।

সবচেয়ে বেশি আতঙ্কের মধ্যে চর আবদুল্লাহ, তেলির চর ও সোনার চর এলাকার মানুষ। এসব এলাকায় পুরোটাই কয়েক ফুট পানির নিচে তলিয়ে গেছে।

বুধবার (২৬ মে) দুপুর থেকে নদীতে অতিরিক্ত জোয়ার ও জলোচ্ছ্বাসের পানিতে এসব গ্রাম প্লাবিত হয়। এতে ভোগান্তিতে পড়েন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, ইয়াসের প্রভাবে হালকা বাতাস ও কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবে এসব এলাকার মানুষ এখনও কোনো আশ্রয়কেন্দ্রে যাননি। ঝুঁকি নিয়ে নিজেদের ঘর-বাড়িতেই অবস্থান করছেন। কোনো আতঙ্ক নেই বলেও জানান তারা।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মোমিন জানান, খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই। ভরা পূর্ণিমা ও ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মেঘনা তীরবর্তী এলাকায় প্লাবিত হয়েছে।

নদী ও উপকূল আরও সংবাদ

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে মেঘনার তীর সংরক্ষণ চলমান প্রকল্পে এক হাজার কোটির রেকর্ড বরাদ্দ

মধ্যরাতে ইলিশ ধরতে প্রস্তুত জেলেরা, শেষ হবে নিষেধাজ্ঞা

বয়ারচরে টেকসই বেড়িবাঁধ নির্মানের দাবীতে হাজারো মানুষের বিক্ষোভ সমাবেশ

তিন’শ মিটার বাঁধে রক্ষা পেল ত্রিশ হাজার বসতি

জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে এবার স্থানীয়দের সাথে যুক্ত হলো পাউবো

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com