সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
মেঘনার ভাঙনকবলিতদের পুনর্বাসনে বিশেষ ভাতা চালুর দাবি

মেঘনার ভাঙনকবলিতদের পুনর্বাসনে বিশেষ ভাতা চালুর দাবি

মেঘনার ভাঙনকবলিতদের পুনর্বাসনে বিশেষ ভাতা চালুর দাবি

নিজস্ব প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ২ নং সাহেবেরহাট ইউনিয়নের নদী গর্ভে বিলিন হওয়া চর জগবন্ধু গ্রামের সাবেক বাসিন্দাদের আয়োজনে ঈদ উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মেঘনা নদীর ভাঙ্গন কবলিত এই এলাকার মানুষের জন্য বিশেষ ভাতা চালুর দাবি জানানো হয়েছে।

রোববার (২২ মার্চ) বিকেলে ইউনিয়নের মাতাব্বরহাট নদীর পাড়ে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। মেঘনা নদীর ভাঙ্গনে বিলিন হওয়া চর জগবন্ধু এলাকার প্রায় ৪০০ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ মিলনমেলায় অংশ নেন। অনুষ্ঠানে দীর্ঘদিন পর গ্রামের মানুষ একত্রিত হয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, জগবন্ধুর মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করা এবং শিকড়ের টানকে আরও দৃঢ় করতেই এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্মৃতিচারণ, আলোচনা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে বক্তারা জগবন্ধুর ইতিহাস, ঐতিহ্য এবং নদীভাঙনের মতো দীর্ঘদিনের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।

তারা বলেন, বারবার ভাঙনের শিকার হলেও এই অঞ্চলের মানুষ তাদের দৃঢ়তা ও ঐক্যের মাধ্যমে আবারও ঘুরে দাঁড়িয়েছে। জগবন্ধু শুধুমাত্র একটি গ্রামের নাম নয়, এটি আমাদের আবেগ, আমাদের শিকড় এবং আমাদের পরিচয়ের অংশ। মেঘনা নদীর ভাঙ্গনে সময়ের সাথে অনেকেই গ্রাম ছেড়ে দূরে চলে গেলেও এই মাটির প্রতি টান কখনো কমে না। তারা বলেন, নদীভাঙনসহ নানা প্রতিকূলতার মধ্য দিয়েও জগবন্ধুর মানুষ বারবার নিজেদের পুনর্গঠন করেছে। এই সংগ্রামী চেতনা ভবিষ্যতেও এলাকার উন্নয়নের পথে বড় শক্তি হয়ে থাকবে।

বক্তারা আরও বলেন, বর্তমান প্রজন্মকে গ্রামের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত করা খুবই জরুরি। এ ধরনের পুনর্মিলনী শুধু আনন্দের উপলক্ষ নয়, এটি প্রজন্মের মধ্যে সেতুবন্ধন তৈরি করে এবং পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে। তারা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জগবন্ধুর উন্নয়নে কাজ করার আহ্বান জানান এবং একটি স্থায়ী সংগঠন গঠনের উদ্যোগকে স্বাগত জানান।

এসময় তারা সরকারের কাছে মেঘনা নদী ভিটেমাটি হারানো জনগণের জন্য বিশেষ ভাতা চালু ও তাদের পূনর্বাসনের জন্য প্রকল্প হাতে নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান। অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার দাবি জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাতাব্বরহাট মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী হোসাইন, মাওলানা ড. নুরুউদ্দীন, খোকন মাতাব্বর, রেদওয়ান উল্লাহ খান, আখতার মাহমুদ, রিয়াজ মাতাব্বর, আব্দুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

আয়োজকরা জানান, জগবন্ধুর বাসিন্দাদের দাবিদাওয়া আদায়ে ও সবাইকে ঐক্যবদ্ধ রাখতে এই এলাকা ঘিরে একটি স্থায়ী সংগঠন গড়ে তোলার উদ্যোগও নেওয়া হচ্ছে, যা এলাকার উন্নয়ন ও সামাজিক কার্যক্রমে ভূমিকা রাখবে।

আয়োজনের প্রধান উদ্যোক্তা রবিউল আলম বলেন, আয়োজনে এত মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে জগবন্ধুর প্রতি সবার ভালোবাসা কতটা গভীর। আমরা চাই এই বন্ধন যেন শুধু একটি দিনের মধ্যে সীমাবদ্ধ না থাকে। সামনে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করা হবে। পাশাপাশি, জগবন্ধুর সকল মানুষকে এক প্ল্যাটফর্মে আনার জন্য খুব শিগগিরই একটি সংগঠন গঠন করা হবে, যার মাধ্যমে এলাকার উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার কাজ এগিয়ে নেওয়া হবে। এছাড়া সরকার যেন ভিটেমাটি হারা মানুষের জন্য বিশেষ ভাতা চালু ও তাদের পূনর্বাসনের জন্য উদ্যোগ নেয় তারজন্য আমরা কাজ করে যাবো।

নদী ও উপকূল আরও সংবাদ

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে মেঘনার তীর সংরক্ষণ চলমান প্রকল্পে এক হাজার কোটির রেকর্ড বরাদ্দ

মধ্যরাতে ইলিশ ধরতে প্রস্তুত জেলেরা, শেষ হবে নিষেধাজ্ঞা

বয়ারচরে টেকসই বেড়িবাঁধ নির্মানের দাবীতে হাজারো মানুষের বিক্ষোভ সমাবেশ

তিন’শ মিটার বাঁধে রক্ষা পেল ত্রিশ হাজার বসতি

জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে এবার স্থানীয়দের সাথে যুক্ত হলো পাউবো

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com