সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
মেঘনা নদী ভাঙ্গন রোধে কাজ শুরু করেছে সেনাবাহিনী

মেঘনা নদী ভাঙ্গন রোধে কাজ শুরু করেছে সেনাবাহিনী

মেঘনা নদী ভাঙ্গন রোধে কাজ শুরু করেছে সেনাবাহিনী

কমলনগর প্রতিনিধি: কমলনগর ও রামগতি উপজেলায় মেঘনা নদীর ভাঙনরোধে ১শ ৯৮ কোটি টাকা ব্যয়ে বাঁধ নির্মাণ কাজ শুরু হয়েছে। সেনাবাহিনীর চট্রগ্রাম বিভাগীয় ১৯ ব্যাটালিয়নের

ইঞ্জিনিয়ারিং কোর এ বাঁধ নির্মাণ করছে। শনিবার বিকেলে রামগতি উপজেলা কমপ্লেক্সের সামনে কাজের উদ্ধোধন করেন লক্ষ্মীপুর-৪ (কমলনগর-রামগতি) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন- প্রকল্প পরিচালক ও চট্রগ্রাম বিভাগের ১৯ ব্যাটালিয়ন ইঞ্জিনিয়ারিং কোরের লে. কর্নেল তানভির, প্রকল্প কর্মকর্তা মেজর সরদার ইকবাল হোসেন, রামগতি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক আবদুল ওয়াহেদ, রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি মেজবাহ উদ্দিন হেলাল প্রমুখ।
সংশ্লিষ্টরা জানায়, মেঘনা নদীর ভাঙনরোধে রামগতি-কমলনগর পর্যন্ত ৩৭ কিলোমিটার এলাকায় ১৩’শ কোটি টাকার বাঁধ নির্মাণ প্রকল্প অনুমোদন করে একনেক। সম্প্রতি ওই প্রকল্পের সাড়ে ৫ কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণের জন্য ১শ’ ৯৮কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। পর্যায়ক্রমে ৩৭ কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণ করা হবে। এ প্রকল্প বাস্তবায়ন করতে সময় লাগবে পাঁচ বছর।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com