সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠনের সেচ্ছাসেবীদের ঈদ পুনর্মিলনী

একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠনের সেচ্ছাসেবীদের ঈদ পুনর্মিলনী

একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠনের সেচ্ছাসেবীদের ঈদ পুনর্মিলনী

`যদি হই রক্তদাতা, জয় করবো মানবতা’ এ স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগতিতে একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠনের সেচ্ছাসেবীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে রামগতি রব্বানিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক তানভীর ইভানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মিসু সাহা নিক্কন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উক্ত সভাপতি মো. ইলিয়াছ খান।

এসময় আরো বক্তব্য দেন, একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠনের আল আমিন, মডারেটর মীর জিহাদুল ইসলাম, সাবেক তথ্য যোগাযোগ বিষয়ক সম্পাদক আশিকুর রহমান নাঈম, সমাজসেবা বিষয়ক সম্পাদক জীবন আহমেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো:ইয়াছিন আরাফাত, যুগ্ন সাধারণ সম্পাদক আরজু বিনতে অধরা, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মইনুল ইসলাম মামুনসহ প্রমুখ।

উল্লেখ্য: একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠন জেলার বিপন্ন মানুষের পাশে থেকে গত চার বছর ধরে প্রায় ১০০০ মুমূর্ষ রোগিদের রক্তদান, বিভিন্ন স্থানে ২২তম ফ্রি ব্লাড ক্যাম্পিং, শীত বস্ত্র, ঈদ সমগ্রী বিতরণ ও করোনাকালীন সময়ে নিম্মমধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন, খাদ্যের জোগান দিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রান সামগ্রী বিতরণসহ বিভিন্ন মানবিক সেবা পরিচালনা করে আসছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে খাল খনন নিয়ে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার

রামগতিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নতুন সংগঠনের আহবায়ক মাহতাব, সদস্য সচিব রানা

লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কমলনগরে তোরাবগঞ্জ বাজারে আগুনে পুড়েছে সাত দোকান, কোটি টাকার ক্ষতি 

লক্ষ্মীপুরে গরুর মাংসের কেজি হাজার টাকা

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com