সব কিছু
লক্ষ্মীপুর শুক্রবার , ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরের দক্ষিণাঞ্চলে জোয়ারের পানি, দুর্ভোগ সাধারণ মানুষ - Lakshmipur24

লক্ষ্মীপুরের দক্ষিণাঞ্চলে জোয়ারের পানি, দুর্ভোগ সাধারণ মানুষ

লক্ষ্মীপুরের দক্ষিণাঞ্চলে  জোয়ারের পানি, দুর্ভোগ সাধারণ মানুষ

নিজেস্ব প্রতিবেদক || লক্ষ্মীপুরটোয়েন্টিফোর:

সাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে উপকূলে বৈরী আবহাওয়া বিরাজ করছে বেশ কয়েকদিন। টানা দুদিন দমকা হাওয়া ও বৃষ্টির পাশাপাশি অস্বাভাবিক জোয়ার প্রবাহিত হচ্ছে মেঘনা নদীতে। এতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। তলিয়ে গেছে বাড়িঘর, ভেঙে পড়েছে সড়ক, ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিজমি ও মাছের ঘের। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে নদীভাঙন। এ পরিস্থিতিতে বিপর্যস্ত হয়ে পড়েছে উপকূলের জনজীবন।

১৭ জুলাই (শুক্রবার) বিকেল ৩টার পর থেকে টানা বৃষ্টি ও মেঘনা নদীতে অস্বাভাবিক জোয়ারের কারণে লক্ষ্মীপুরের রামগতি, কমলনগর ও সদর উপজেলার নিম্নাঞ্চলের বহু এলাকা প্লাবিত হয়েছে। দুদিন ধরে মেঘনার পানি চার থেকে পাঁচ ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এতে দুর্ভোগে পড়েছে লক্ষ্মীপুরের রামগতি, কমলনগর ও সদর উপজেলা আংশিক এলাকার কয়েকশ পরিবার। নদীতে ভাটা পড়লে নামতে শুরু করে পানি, তবে জোয়ারের সময় আবার তা বেড়ে যাচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, কমলনগরের চর মার্টিন, চরকালকিনি, চরফলকন, সাহেবের হাট, পাটোয়ারীর হাট, চরলরেঞ্চ, রামগতির আলেকজান্ডার, বড়খেরী, চরগাজী, চরআবদুল্লাহ এবং সদর উপজেলার চররমণীমোহন ইউনিয়নের কিছু এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে এসব এলাকায় পুকুর ও মাছের ঘের ডুবে গেছে। নষ্ট হয়েছে ফসল। পানি উঠেছে অনেক ঘরের উঠানে। বেড়িবাঁধ না থাকায় জোয়ারের সময় নদীর পানি সরাসরি লোকালয়ে ঢুকছে।

প্রতিবেদক

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান

ঢাকায় স্ত্রী-সন্তানসহ প্রবাসীকে হত্যা : মামলার অগ্রগতি, বিচারের দাবিতে মানববন্ধন

বিনামূল্যে ৩০০ তরুণ-তরুণীর ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ 

বর্জ্য অপসারণে লক্ষ্মীপুর পৌরসভার নতুন উদ্যোগ

কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা আর ঔষধ পেলেন ১ হাজার রোগী

রামগঞ্জে ২ শতাধিক শিক্ষার্থীকে শিবিরের সিঙ্গেল ডিজিট সংবর্ধনা

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com