সব কিছু
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে পানির লাইন খননের সময় বোমা সদৃশ্য ৩ ধাতব বন্তু উদ্ধার  - Lakshmipur24

লক্ষ্মীপুরে পানির লাইন খননের সময় বোমা সদৃশ্য ৩ ধাতব বন্তু উদ্ধার 

লক্ষ্মীপুরে পানির লাইন খননের সময় বোমা সদৃশ্য ৩ ধাতব বন্তু উদ্ধার 

আব্দুর রহমান বিশ্বাস: লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার পানি সরবরাহ লাইনের খননকাজের সময় তিনটি সন্দেহজনক ধাতব বস্তু উদ্ধার করা হয়েছে। পুলিশ বস্তগুলোকে নিরাপত্তা বেস্টনী দিয়ে রেখেছে এবং সেনাবাহিনীর বিশেষজ্ঞ টীমকে জানিয়েছে। 

উদ্ধারকৃত বস্তুগুলো দেখতে রকেট সদৃশ। স্থানীয়দের ধারণা এগুলো শক্তিশালী বোমা বা স্থলমাইন জাতীয় বস্তু হতে পারে। এ ঘটনা জানা জানি হওয়ার পর  চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ( ২৯ জুলাই) সকালে রামগতি উপজেলার আলেকজান্ডার আ স ম আব্দুর রব সরকারি কলেজের পেছনের সমবায় টিএনটি রোড এলাকায় পৌরসভার পানির সাপ্লাই লাইনের জন্য মাটি খননের কাজ চলছিল। খনন চলাকালে শ্রমিকরা মাটির প্রায় ৩-৪ ফুট নিচ থেকে তিনটি ধাতব বস্তু দেখতে পান। বস্তুগুলোর আকৃতি ও ধরন দেখে সন্দেহ হলে শ্রমিকরা সঙ্গে সঙ্গে স্থানটিতে খননকাজ বন্ধ করে দেন। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় উৎসুক জনতা ঘটনাস্থলে  ভিড় জমায়।

প্রতিবেদক

বাংলাদেশ ও বিশ্ব আরও সংবাদ

ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্থ হলে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্থ হবে: হুইপ নিজান

জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের কমলনগর উপজেলা কমিটির সভাপতি ফরিদ, সম্পাদক ইমতিয়াজ

ইরাক-ইরান যুদ্ধ বন্ধ ও আল কুদস বাহিনী গঠনের নেতৃত্বে ছিলেন প্রেসিডেন্ট জিয়া

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com