সব কিছু
লক্ষ্মীপুর শনিবার , ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগঞ্জে ২ শতাধিক শিক্ষার্থীকে শিবিরের সিঙ্গেল ডিজিট সংবর্ধনা

রামগঞ্জে ২ শতাধিক শিক্ষার্থীকে শিবিরের সিঙ্গেল ডিজিট সংবর্ধনা

রামগঞ্জে ২ শতাধিক শিক্ষার্থীকে শিবিরের সিঙ্গেল ডিজিট সংবর্ধনা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে মাধ্যমিক পর্যায়ের ২ শতাধিক শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও সিঙ্গেল ডিজিট সংবর্ধনা দেওয়া হয়েছে৷ 

শুক্রবার (২৮ আগস্ট) সকালে রামগঞ্জ পৌর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এ সংবর্ধনার আয়োজন করা হয়। 

সংবর্ধনা অনুষ্ঠানে রামগঞ্জ পৌর শাখার সভাপতি ফুয়াদ ইব্রাহিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মোজাম্মেল আবিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটোয়ারী, পৌর জামায়াতের আমীর এডভোকেট হাসান আল বান্না, শিবিরের লক্ষ্মীপুর জেলা সভাপতি আরমান হোসেন ও অ্যাডভোকেট শামসুল ইসলাম। 

আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের স্কুল সম্পাদক আবদুল মোতালেব, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক জুয়েল হোসেন প্রমুখ। 

এ সময় রামগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল-মাদ্রাসার প্রায় ২ শতাধিক শিক্ষার্থীদের ক্রেস্ট, ফুল, ইসলামী সাহিত্য দেওয়া হয়।

প্রতিবেদক

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

চন্দ্রগঞ্জে অনুষ্ঠিত হলো সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা

দক্ষিণ আফ্রিকায় ৬ লাখ রান্ড ও ফোন চুরি: রামগঞ্জের প্রবাসীর বিরুদ্ধে থানায় মামলা

বাজুস লক্ষ্মীপুর জেলা নির্বাচনে সিনিয়র জয়েন্ট সেক্রেটারী প্রার্থী অজয় রায়, মনোনয়নপত্র সংগ্রহ

কুষ্টিয়ায় এমপি আমির হামজার ‘কটূক্তি ও হামলার’ প্রতিবাদে লক্ষ্মীপুরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

লক্ষ্মীপুরে স্কুল ছাত্রদের মাঝে ছাত্রদলের ক্রীড়া সামগ্রী বিতরণ

আ.লীগ ১৫ বছরে যা করেছে, বর্তমান সরকার দেড় মাসেই তা করেছে: ড. রেজাউল করিম।

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com