লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে ২২৭ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এবং নিহত জেলে পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্যদিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য ও সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান।
মাছের পোনা অবমুক্ত করার পর নিহত জেলে পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করেন অতিথিরা। ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় মৎস্য আহরণকালে নিহত ৩ (তিন) জন জেলের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নিহত জেলে পরিবারের প্রত্যেকের মাঝে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা করে মোট ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
এসময় লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ শাহাদাত হোসেন সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: সৌরভ উজ জামান, উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ উজ জামান জানান, ২০২৬-২৭ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় এসব মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এতে স্থানীয়ভাবে মাছের উৎপাদন বৃদ্ধি, জলাশয়ের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা এবং মৎস্য সম্পদের উন্নয়ন ও সংরক্ষণে ভূমিকা রাখবে।



0Share