সব কিছু
লক্ষ্মীপুর , ,
১৪ ডিসেম্বরের পর বন্ধ হচ্ছে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল, মুছে যাবে সব তথ্য

১৪ ডিসেম্বরের পর বন্ধ হচ্ছে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল, মুছে যাবে সব তথ্য

0
Share

১৪ ডিসেম্বরের পর বন্ধ হচ্ছে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল, মুছে যাবে সব তথ্য

ফেসবুকের একই অ্যাকাউন্টের অধীনে একাধিক ব্যক্তিগত প্রোফাইল ব্যবহার করেন? তাহলে আপনার জন্য রয়েছে গুরুত্বপূর্ণ খবর। আগামী ১৪ ডিসেম্বর ২০২৬-এর পর স্থায়ীভাবে মুছে ফেলা হবে ফেসবুকের অতিরিক্ত বা অ্যাডিশনাল প্রোফাইলগুলো। শুধু প্রোফাইলই নয়, সেগুলোতে থাকা ছবি, ভিডিও, পোস্টসহ বিভিন্ন তথ্যও হারিয়ে যেতে পারে। তবে এতে আতঙ্কিত হওয়ার কারণ নেই। ব্যবহারকারীর মূল ফেসবুক প্রোফাইল কিংবা পরিচালিত ফেসবুক পেজে এর কোনো প্রভাব পড়বে না।

সম্প্রতি নিজেদের নিউজরুমে দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। প্রতিষ্ঠানটির সিদ্ধান্ত অনুযায়ী, অতিরিক্ত প্রোফাইল ব্যবস্থাপনা বন্ধ করে আবার একটি মূল প্রোফাইলকেন্দ্রিক ব্যবস্থায় ফিরছে ফেসবুক। এ পরিবর্তনের কারণ হিসেবে মেটা জানিয়েছে, একাধিক প্রোফাইল ব্যবস্থাপনা ব্যবহারকারীদের জন্য বাড়তি জটিলতা তৈরি করছে। একই সঙ্গে প্ল্যাটফর্মে ধারাবাহিক ব্যবহার অভিজ্ঞতা নিশ্চিত করাও কঠিন হয়ে পড়ছে।

২০২৩ সালের সেপ্টেম্বরে ফেসবুকে চালু হয়েছিল একই অ্যাকাউন্টের অধীনে একাধিক ব্যক্তিগত প্রোফাইল তৈরির সুবিধা। এর মাধ্যমে একটি মূল প্রোফাইলের পাশাপাশি সর্বোচ্চ চারটি অতিরিক্ত প্রোফাইল তৈরি করতে পারতেন ব্যবহারকারীরা। ব্যক্তিগত জীবন, পেশাগত কাজ, শখ কিংবা আলাদা বন্ধু ও কমিউনিটির সঙ্গে যোগাযোগ রাখার সুবিধা দিত এই ফিচার।

তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যাঁরা একই অ্যাকাউন্টের অধীনে অতিরিক্ত প্রোফাইল তৈরি করেছেন, শুধু তাঁরাই এই পরিবর্তনের আওতায় পড়বেন। অর্থাৎ মূল প্রোফাইল, আলাদা ই-মেইল বা লগইন দিয়ে খোলা স্বতন্ত্র ফেসবুক অ্যাকাউন্ট কিংবা ফেসবুক পেজ বন্ধ হচ্ছে না।

এখন প্রশ্ন, অতিরিক্ত প্রোফাইলে থাকা ছবি, ভিডিও ও পোস্টের কী হবে? মেটার নির্দেশনা অনুযায়ী, ১৪ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ব্যবহারকারীরা তাঁদের অতিরিক্ত প্রোফাইলের তথ্য এক্সপোর্ট বা সংরক্ষণ করতে পারবেন। এরপর প্রোফাইলগুলো স্থায়ীভাবে মুছে ফেলা হবে। তাই গুরুত্বপূর্ণ তথ্য হারাতে না চাইলে নির্ধারিত সময়ের আগেই সেগুলোর কপি সংরক্ষণ করতে হবে।

এজন্য প্রথমে যে অতিরিক্ত প্রোফাইলের তথ্য সংরক্ষণ করতে চান, সেটিতে প্রবেশ করতে হবে। এরপর ‘Settings & Privacy’ থেকে ‘Settings’ অপশনে যেতে হবে। সেখানে ‘Your Information and Permissions’ বিভাগ থেকে ‘Export Your Information’ নির্বাচন করে প্রয়োজনীয় তথ্য সংরক্ষণের অনুরোধ জানাতে হবে। একাধিক অতিরিক্ত প্রোফাইল থাকলে প্রতিটির তথ্য আলাদাভাবে সংরক্ষণ করতে হবে।

এদিকে অতিরিক্ত প্রোফাইল দিয়ে যাঁরা ফেসবুক গ্রুপ পরিচালনা করেন, তাঁদেরও বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। নির্ধারিত সময়ের আগেই গ্রুপের প্রশাসনিক দায়িত্ব মূল প্রোফাইল অথবা অন্য কোনো সক্রিয় প্রোফাইলের কাছে হস্তান্তর করতে হবে। তা না হলে নতুন অ্যাডমিন যুক্ত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট গ্রুপটি স্থগিত থাকতে পারে।

এ ছাড়া অতিরিক্ত প্রোফাইলের বন্ধু, গ্রুপ ও অনুসরণ করা পেজগুলোর সঙ্গে যোগাযোগ ধরে রাখতে মূল প্রোফাইল থেকে নতুন করে যুক্ত হওয়ার প্রয়োজন হতে পারে।

সব মিলিয়ে, ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল ব্যবহারকারীদের জন্য ১৪ ডিসেম্বরের আগে গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ, গ্রুপের প্রশাসনিক দায়িত্ব হস্তান্তর এবং প্রয়োজনীয় যোগাযোগ পুনরায় যুক্ত করার প্রস্তুতি নেওয়া জরুরি।

প্রতিবেদক

কি কেন কিভাবে আরও সংবাদ

ভয় দেখিয়ে সম্পদ নেওয়া ইসলামে কেন হারাম

বিষাক্ত আগাছা পার্থেনিয়াম, ঝুঁকিতে মানুষ-ফসল-পশু

কোর্ট ম্যারেজ কী আসলে বিয়ে ?

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com