সব কিছু
লক্ষ্মীপুর , ,
১১তম ইউপি নির্বাচন: ৪ ধাপে অনুষ্ঠিত হবে লক্ষ্মীপুরের ৬ উপজেলার ৪৯টি ইউনিয়নের নির্বাচন

১১তম ইউপি নির্বাচন: ৪ ধাপে অনুষ্ঠিত হবে লক্ষ্মীপুরের ৬ উপজেলার ৪৯টি ইউনিয়নের নির্বাচন

১১তম ইউপি নির্বাচন: ৪ ধাপে অনুষ্ঠিত হবে লক্ষ্মীপুরের ৬ উপজেলার ৪৯টি ইউনিয়নের নির্বাচন

দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন । এ লক্ষ্যে ৬৪ জেলার উপজেলা ও ইউনিয়ন পরিষদগুলোকে পাঁচটি ধাপে ভাগ করে জেলাভিত্তিক একটি সারসংক্ষেপ তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

নির্বাচন কমিশনের তথ্য অনুসারে ৪ ধাপে অনুষ্ঠিত হবে লক্ষ্মীপুরের ৬ উপজেলার ৪৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন।

প্রথম দফায় সম্ভাব্য ২১ জানুয়ারি ২০২৭ তারিখে লক্ষ্মীপুর সদর উপজেলার ৬টি ইউনিয়ন উত্তর হামছাদী, চর রুহিতা, পার্বতীনগর, ভবানীগঞ্জ, চর রমণীমোহন ও টুমচর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

অন্যদিকে একই দিন রায়পুর উপজেলার ১০টি ইউনিয়ন উত্তর চর আবাবিল, উত্তর চর বংশী, চর মোহনা, সোনাপুর, চরপাতা, কেরোয়া, বামনী, দক্ষিণ চর বংশী, দক্ষিণ চর আবাবিল ও রায়পুর ইউনিয়নেও প্রথম ধাপে ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

২য় দফায় সম্ভাব্য ৪ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে কমলনগর উপজেলার ৯টি ইউনিয়ন  চর ফলকন, হাজিরহাট, তোরাবগঞ্জ, চর লরেঞ্চ, চর মার্টিন, চর কাদিরা, চর কালকিনি, শাহেবেরহাট এবং পাটোয়ারিরহাট ইউনিয়নের ভোট হবে। একই দিন রামগতি উপজেলার ৫টি ইউনিয়ন চর বাদাম, চর পোড়াগাছা, চর আলেকজান্ডার, চর রমিজ ও চর গাজীর নির্বাচন অনুষ্ঠিত হবে। 

৩য় দফায় সম্ভাব্য ২৯ এপ্রিল ২০২৭ তারিখে চন্দ্রগঞ্জ উপজেলার ৯টি বশিকপুর, দত্তপাড়া, চন্দ্রগঞ্জ, উত্তর জয়পুর,  চরশাহী, হাজিরপাড়া, দিঘলী, মান্দারী ও কুশাখালী ইউনিয়নের নির্বাচন হবে। 

এবং ৪র্থ দফায় সম্ভাব্য ১৩ মে ২০২৭ তারিখে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।

তবে ঘোষিত ৫ম দফায়ও নাম নেই লক্ষ্মীপুর সদর উপজেলার ৬টি ইউনিয়ন এবং রামগতি উপজেলার রামগতির বড়খেরী, চর আবদুল্লাহ এবং চর আলগী ইউনিয়নের নির্বাচনের তথ্য।

প্রতিবেদক

লক্ষ্মীপুর সদর আরও সংবাদ

খোয়া সাগর দিঘি আর জমিদার বাড়ি ঘিরে লক্ষ্মীপুরের নতুন পর্যটন

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com