সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
চন্দ্রগঞ্জ | আগুনে পুড়ে গেছে ১০ দোকান

চন্দ্রগঞ্জ | আগুনে পুড়ে গেছে ১০ দোকান

চন্দ্রগঞ্জ | আগুনে পুড়ে গেছে ১০ দোকান

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আগুনে ১০টি ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে গেছে। শনিবার ভোর ৪টার দিকে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে এঘটনা ঘটে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে সাড়ে তিনঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, রাতে চন্দ্রগঞ্জ বাজারে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুর্হূতে আগুন ছড়িয়ে ওই বাজারের আদর্শ লাইব্রেরী, অভিরুচী সুইটস্, সিউলি মেডিকেল, হারুন স্টোর, রুবেল পোল্টি ফার্ম, লোকনাথ সেলুন ও পত্রিকার এজেন্ট আলাউদ্দিন স্টোরসহ ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্থ পোল্ট্রি ফার্ম মালিক রুবেল জানান, ভোররাতে অভিরুচী সুইটস্ থেকে বৈদ্যুাতিক শট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা অন্যান্য দোকানে আগুন ছড়িয়ে পরে। এতে তার দোকানের প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ বাজার কমিটির সাধারন সম্পাদক মাওঃ আব্দুল কুদ্দুছ জানান, আগুনের খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানার ওসিসহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। তবে  ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করেন তিনি।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ওয়াসি আজাদ জানান, প্রাথমিক ভাবে তারা ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সাড়ে ৩ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

নির্বাচন ও গণভোটে কঠোর নিরাপত্তায় সারাদেশে বিজিবি মোতায়েন

কমলনগরে ইটভাটা শ্রমিককে অপহরণে বাঁধা দেয়ায় নারীসহ ৫জনকে পিটিয়ে আহত

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

সন্ধ্যার পর অন্ধকারে আলেকজান্ডার মেঘনাপাড়; নিরাপত্তা ও পর্যটনে শঙ্কা

বশিকপুরে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি

মাদকসেবীদের হামলায় রায়পুরে আহত কলেজছাত্রের মৃত্যু

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com