সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে আগুনে পুড়ে গেছে গুচ্ছগ্রামের ৮ ঘর

কমলনগরে আগুনে পুড়ে গেছে গুচ্ছগ্রামের ৮ ঘর

কমলনগরে আগুনে পুড়ে গেছে গুচ্ছগ্রামের ৮ ঘর

কমলনগরে ভূমিহীনদের গুচ্ছগ্রামে আগুন লেগে  ৮ টি ঘর পুড়েগেছে। রবিবার গভীর রাতে উপজেলার চরকাদিরা এলাকার আশ্রয়ন প্রকল্পে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে দুই ঘন্টা চেষ্টা করে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। সাময়িকভাবে তাদেরকে চাল, তেল, আলুসহ শুকনো খাবার দিয়ে তাদেরকে সাময়িকভাবে পাশ্ববর্তী গুচ্ছগ্রামে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানায়, আশ্রয়ন প্রকল্পের ৪৬ নম্বর ঘরের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিক আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিস ঘটনাস্থল পৌঁছে স্থানীয়দের সহযোগীতায় দুই ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এরআগে প্রকল্পের ৮ ঘর আসবাবপত্রসহ পুড়ে যায়।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, খবর পেয়ে রাতেই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সাময়িকভাবে ক্ষতিগ্রস্তদের পাশ্ববর্তী গুচ্ছগ্রামে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। জেলা প্রশাসন থেকে তাদেরকে সহযোগীতা করা হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

নির্বাচন ও গণভোটে কঠোর নিরাপত্তায় সারাদেশে বিজিবি মোতায়েন

কমলনগরে ইটভাটা শ্রমিককে অপহরণে বাঁধা দেয়ায় নারীসহ ৫জনকে পিটিয়ে আহত

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

সন্ধ্যার পর অন্ধকারে আলেকজান্ডার মেঘনাপাড়; নিরাপত্তা ও পর্যটনে শঙ্কা

বশিকপুরে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি

মাদকসেবীদের হামলায় রায়পুরে আহত কলেজছাত্রের মৃত্যু

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com