সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
ডেঙ্গু জ্বরে লক্ষ্মীপুরে যুবকের মৃত্যু

ডেঙ্গু জ্বরে লক্ষ্মীপুরে যুবকের মৃত্যু

ডেঙ্গু জ্বরে লক্ষ্মীপুরে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুর জেলার রায়পুর-রামগঞ্জ উপজেলার সিমান্তবর্তী এলাকার মাসিমপুর গ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাইফুল ইসলাম পাটোয়ারী (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বিকাল ৪ টার দিকে ঢাকার ইসলামীয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাইফুল রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মাসিমপুর বাংলা বাজারের মদি ব্যবসায়ী ও একই এলাকার মৃত খোরশেদ আলম লেদু মিয়া পাটোয়ারীর ছেলে।
সাইফুলের চাচা ভাই ফাহাদ পাটোয়ারী জানান, গত ১০ সেপ্টেম্বর সাইফুল জ¦রে আক্রন্ত হয়। প্রথমদিকে সাধারণ জ্বর মনে করে প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে থাকেন তিনি। কিন্তু জ্বরের কোনো পরিবর্তন না হওয়ায় গত ১২ সেপ্টেম্বর রায়পুর উপজেলার ম্যাক্সকেয়া প্রাইভেট চিকিৎসকের নির্দেশে রক্ত পরীক্ষা করান। পরদিন পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। পরে ওইদিন সন্ধ্যায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ইসলামীয়া মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকাল ৪ টার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, গত পাঁচ বছরেও চন্ডিপুর ইউনিয়নে কোনো মশক নিধক স্প্রে ছিটানো হয়নি। বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও ৪-৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। দ্রুত চ-িপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্প্রে ছিটানোর দাবি জানান স্থানীয়রা।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

মেঘনায় চিংড়ি রেণুপোনা শিকার করতে গিয়ে যুবক নিখোঁজ, উদ্ধার কাজে চলছে

রামগতিতে শতবর্ষ জয়ন্তী উৎসব শুরু

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com