সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ব্রিজ নির্মাণ শ্রমিক খালে পড়ে শ্রোতে নিখোঁজ

লক্ষ্মীপুরে ব্রিজ নির্মাণ শ্রমিক খালে পড়ে শ্রোতে নিখোঁজ

লক্ষ্মীপুরে ব্রিজ নির্মাণ শ্রমিক খালে পড়ে শ্রোতে নিখোঁজ

লক্ষ্মীপুরে একটি নির্মাণাধীণ ব্রিজের একজন নির্মাণ শ্রমিক খালের পানিতে পড়ে নিখোঁজ রয়েছেন। বুধবার ভোর সাড়ে ৬টায় তিনি সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদ সংলগ্ন ওয়াপদা খালে পড়ে যান। এর পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরী দল তাকে উদ্ধারের অভিযান শুরু করে। বিকেল ৫টা পর্যন্ত তার কোন হদিস মেলেনি। নিখোঁজ শ্রমিকেরন নাম মো. বাবুল (৫৫)। তার বাড়ি ময়মনসিংহ বলে জানা গেছে।

তিনি দিঘলীর ওয়াপদা খালের ওপর নির্মিত একটি ব্রিজের পাইলিং গ্রুপের শ্রমিক হিসেবে কাজ করতেন।

মেসার্স নুর জাহান এন্টারপ্রাইজ নামে ঠিকাদারী প্রতিষ্ঠান সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন ওই ব্রিজ নির্মাণের দায়িত্বে রয়েছেন।

ঠিকাদার প্রতিষ্ঠানের সাইড সুপার ভাইজার জিল্লুর রহিম বলেন, নিখোঁজ শ্রমিক পাইলিংয়ের শ্রমিকের দায়িত্বে ছিলেন। সাইড ঠিকাদারের হয়ে সে কাজ করতো।

সকাল সাড়ে ৬টার দিকে কাজ শুরু করার সময় খালের পানিতে একটি তেলের ড্রাম পড়ে গেলে সেটি উদ্ধার করতে সেখানে শ্রমিক বাবুল ঝাঁপ দেয়। পানির তীব্র স্রোত থাকায় সে আর উঠতে পারেনি। এক পর্যায়ে সে স্রোতে তলিয়ে যায়। তার সাথের আরেকজন শ্রমিক তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন বলে জানান তিনি।

উদ্ধার অভিযানে থাকা রঞ্জিত কুমার সাহা নামে ফায়ার সার্ভিসের একজন সদস্য বলেন, সকাল ১০টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরীদল উদ্ধার অভিযান শুরু করে বিকেল ৫টা পর্যন্ত তাকে পাওয়া যায়নি।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

মেঘনায় চিংড়ি রেণুপোনা শিকার করতে গিয়ে যুবক নিখোঁজ, উদ্ধার কাজে চলছে

রামগতিতে শতবর্ষ জয়ন্তী উৎসব শুরু

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com