সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বৃদ্ধ মা-বাবার জন্য আয়ের ৫ থেকে ১০ শতাংশ ব্যাংকে রাখতে হবে

বৃদ্ধ মা-বাবার জন্য আয়ের ৫ থেকে ১০ শতাংশ ব্যাংকে রাখতে হবে

বৃদ্ধ মা-বাবার জন্য আয়ের ৫ থেকে ১০ শতাংশ ব্যাংকে রাখতে হবে

বৃদ্ধ বয়সে মা-বাবার দেখভালে অর্থনৈতিক নিশ্চয়তার জন্য নেপাল সরকার এক নতুন আইন চালু করতে যাচ্ছে। এই আইন অনুযায়ী, উপার্জনকারী সন্তানকে ষাটোর্ধ্ব মা-বাবার জন্য তাঁর আয়ের ৫ থেকে ১০ শতাংশ ব্যাংকে জমা দিতে হবে।

প্রধানমন্ত্রীর প্রেস উপদেষ্টা কুন্দন আরিয়ালের বরাত দিয়ে এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, মন্ত্রিপরিষদের বৈঠকে সিনিয়র সিটিজেন অ্যাক্ট-২০০৬ সংশোধন করে একটি নতুন বিল উপস্থাপনের সিদ্ধান্ত হয়েছে। পিটিআইকে আরিয়াল বলেন, এই বিলের মূল লক্ষ্য হলো বয়স্ক লোকজনের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা।

নতুন বিধান অনুযায়ী, বৃদ্ধ বাবা-মায়ের নামে ব্যাংকে সন্তানদের তাঁদের আয়ের ৫ থেকে ১০ শতাংশ জমা রাখতে হবে।

আরিয়াল বলেন, এমন অনেক ঘটনা আছে, যেখানে সন্তানেরা অনেক ধনী হওয়া সত্ত্বেও বাবা-মাকে অবহেলা করেন। এ ধরনের আচরণকে নিরুৎসাহিত করতে বৃদ্ধ বাবা-মাকে আর্থিক নিশ্চয়তা দিতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

বর্তমানে সিনিয়র সিটিজেন অ্যাক্ট-২০০৬ অনুযায়ী ৬০ বছরের বেশি বয়সী মানুষকে সিনিয়র সিটিজেন বলা হয়।

মানবিকতা আরও সংবাদ

রামগতিতে শীতার্তদের মাঝে কোডেকের কম্বল বিতরণ

একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠনের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

ঈদ উপহার হিসেবে একশো নারী পুরুষকে সেলাই মেশিন-ছাগল-ভ্যান গাড়ি দিলো “স্বপ্ন নিয়ে”

লক্ষ্মীপুরে পাঁচ শতাধিক মানুষ পেলো আউয়াল আলেয়া ফাউন্ডেশন ও নবজাগরণ ফাউন্ডেশনের  ইফতার সামগ্রী 

কমলনগরে তারেক রহমানের নির্দেশে বন্যার্থদের মাঝে নগদ অর্থ সহায়তা

স্বপ্ন ফাউন্ডেশন সামাজিক সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com