সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
উগান্ডায় লক্ষ্মীপুরের যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, লাশ ফেরত পেতে স্বজনদের আকুতি

উগান্ডায় লক্ষ্মীপুরের যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, লাশ ফেরত পেতে স্বজনদের আকুতি

উগান্ডায় লক্ষ্মীপুরের যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, লাশ ফেরত পেতে স্বজনদের আকুতি

mostafizসংবাদদাতা: সদর উপজেলার আটিয়াতলী গ্রামের জাকির হোসেন নামে এক যুবককে উগান্ডায় পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গছে দালাল শরীফ হোসেন ও তার ভাই দেলোয়ার হোসেনের

বিরুদ্ধে।

এদিকে, ছেলের মৃত্যুর সংবাদ শুনে বৃদ্ধা মা সামছুন নাহার বারবার জ্ঞান হারিয়ে ফেলেছেন। এলাকায় ও পরিবারের মধ্যে চলছে শোকের মাতম। দালাল শরীফ হোসেন ও অন্যদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার দাবি করেছেন বড় ভাই সামছুদ্দিন।

শামছুউদ্দিন জানান, জমি-জমা বিক্রি করে ও সুদের ওপর ৪ লাখ টাকা নিয়ে গত ১৩ নভেম্বর ছোট ভাই জাকির হোসেনকে আদম ব্যাপারী (দালাল) শরীফ হোসেনের মাধ্যমে দক্ষিণ অফ্রিকায় পাঠানো হয়। কিন্তু দালাল শরীফ ও তার লোকজন দক্ষিণ অফ্রিকায় না নিয়ে জাকিরকে ১৪ নভেম্বর সকালে দুবাই হয়ে উগান্ডায় নেয়।

দক্ষিণ অফ্রিকায় না নিয়ে উগান্ডায় কেনো নেয়া হল এ বিষয়ে দালাল শরীফের লোক দেলোয়ার হোসেনের কাছে জানতে গেলে তিনি বলেন, ‘পরিস্থিতি ভালো হলে পরে দক্ষিণ আফ্রিকায় নেয়া হবে।’

এভাবে কেটে যায় জাকির হোসেনের দেড় মাস। এ সময় জাকির হোসেন তার চাকরির কথা বললে শরীফ হোসেনের লোকজন তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। এসব নিয়ে জাকির হোসেনের সঙ্গে দালাল শরীফ হোসেনের লোক দেলোয়ারসহ অন্যদের সঙ্গে প্রায় কথাকাটাকাটি হতো। এরই জের ধরে ৯ জানুয়ারি সকালে উগান্ডার রাজধানী কামপালার অদূরে বেদম মারধর করা হয় জাকির হোসেনকে। এতে জাকির হোসেন গুরুতর আহত হলে রাজধানীর অদূরে ফেইস নামে একটি হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ খবর উগান্ডা থেকে একাধিক লোক জানিয়েছেন।

১০ জানুয়ারি রাতে দেলোয়ার হোসেন ২৫৬৭৫৯৫১২৭৪২ এ নাম্বার থেকে মোবাইল ফোনে জানায়, জাকির হোসেন অসুস্থ হয়ে মারা গেছেন। বর্তমানে উগান্ডার রাজধানীর কামপালার ফেইস হাসপাতাল মর্গে লাশ পড়ে আছে। লাশ বাড়িতে নিতে ৮ লাখ টাকা তার কাছে পাঠিয়ে দেয়ার জন্য চাপ সৃষ্টি করে।

শামছুউদ্দিন তার ভাইয়ের লাশ ফিরে পেতে বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। এছাড়া হত্যার ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান।

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান 

দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশ বদ্ধপরিকর: আসিফ নজরুল

ঢাকায় পৌঁছালেন তারেক রহমান

দুষ্কৃতিকারীরা বিভিন্ন জায়গায় অঘটন ঘটাচ্ছে, কিন্তু ধরা পড়ছে না কেন? লক্ষ্মীপুরে রিজভী

কে এই বিপ্লবী ওসমান হাদি ?

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com