সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ইলিশ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ

ইলিশ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ

ইলিশ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ

মিসু সাহা নিক্কন: জাটকা সংরক্ষণ ও ইলিশ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ১৫ দিনের জন্য মেঘনা নদীতে সব ধরনের ইলিশ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য অধিদফতর।সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টার সময় রামগতি উপজেলা পরিষদ মিলনায়তনে ইলিশ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে আলোচনা সভা করা হয়েছে। উপজেলা নির্বাহী

কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহাম্মদ উল্ল্যা সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মীর মর্জিনা বেগম।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ, কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মো: মান্নান, বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো: শাহজাহান, ০৮ নং বড়খেরী ইউপি চেয়াম্যান হাসান মাহমুদ ফেরদৌস, ০৯ নং চরগাজী ইউপি চেয়াম্যান মীর আক্তার হোসেন বাচ্চু, অনান্য ইউপি চেয়াম্যানগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

সভায় বলা হয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১০০ কিলোমিটার অভয়াশ্রমের প্রায় পাঁচ জেলায় এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এ-সংক্রান্ত নির্দেশনা সংশিষ্ট জেলা মৎস্য অফিসে পাঠানো হয়েছে। এ সময়ে কেউ ইলিশ ধরলে তাকে কঠোর আইনের আওতায় আনা হবে।

এ বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম বলেন, অভিযান চলাকালে নদীতে কেউ মাছ শিকার করলে বা সহযোগীতার হাত বাড়িয়ে দিলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে। এ কর্মসূচি বাস্তবায়নে এরই মধ্যে উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে। এছাড়া জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলার নদীতীরবর্তী এলাকায় অবহিতকরণ সভা করা হয়েছে।

এ বিষয়ে মৎস্য অধিদফতরের মৎস্য সংরক্ষণ কর্মকর্তা মো: হাসানুল হক বলেন, অভয়াশ্রম এলাকা হিসেবে চাঁদপুর, ভোলা, লক্ষ্মীপুর, পটুয়াখালী ও শরীয়তপুর জেলার অভয়াশ্রমে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।

উল্লেখ্য: লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে রায়পুরের হাজিমারা পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার এলাকায় এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এ সময় মাছ ধরা থেকে জেলেদের বিরত রাখার জন্য কোস্টগার্ড ও পুলিশ অভিযান পরিচালনা করবে।

কৃষি | অর্থনীতি আরও সংবাদ

বয়ারচরে টেকসই বেড়িবাঁধ নির্মানের দাবীতে হাজারো মানুষের বিক্ষোভ সমাবেশ

রামগতিতে অবৈধ ইটভাটা বন্ধে সভা

রামগতিতে ১০ হাজার টাকায় বিক্রি হলো একটি ইলিশ

রামগতিতে ৩০ টন অবৈধ ইউরিয়া সার জব্দ, আটক-১

রামগতিতে মাছ উৎপাদন হয়েছে ১৮ হাজার ১০২ মেট্রিক টন

লক্ষ্মীপুর জেলা মৎস্য অফিসের ইলিশ উৎপাদনের হিসাব কতটুকু বাস্তবসম্মত ? 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com