সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৫ সেপ্টেম্বর থেকে ৯ আক্টোবর পর্যন্ত মা ইলিশ ধরা যাবে না

২৫ সেপ্টেম্বর থেকে ৯ আক্টোবর পর্যন্ত মা ইলিশ ধরা যাবে না

২৫ সেপ্টেম্বর থেকে ৯ আক্টোবর পর্যন্ত মা ইলিশ ধরা যাবে না

লক্ষ্মীপুর প্রতিনিধি: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষন অভিযান’২০১৫ উপলক্ষে  ২৫ সেপটেম্বর থেকে ৯ নবেম্বর নদীতে সম্পূর্ণরূপে ইলিশ ধরা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষনা করেছে সরকার । মা ইলিশ ও জাটকা সংরক্ষণ আহরণ নিষেধাজ্ঞা বাস্তবায়ন নিশ্চিতকরনের লক্ষ্যে জেলে ও মৎস্য জীবিদের মা ইলিশ মাছ ধরা থেকে বিরত থাকার জন্য জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন প্রচার প্রচারনা চালানো হয়েছে। এ উপলক্ষে গণসচেতনামূলক এক সভা বুধবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরী হাট মাছঘাটে অনুষ্ঠিত হয়। এ সময়ের মধ্যে সারদেশে নদীতে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ অথবা বিক্রয় নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে।

জেলা মৎস্য অধিদপ্তরের উদ্দ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান। জেলা মৎস্য কর্মকর্তা এসএম মহিব উল্যাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরজ্জামান, কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার সদর শামীম আহমেদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু মো. ইউছুফ, মৎস্যজীবি মো. রবি প্রমুখ।

বক্তারা,  ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর ১৫দিন পর্যন্ত মেঘনা নদীতে মা ইলিশ ও জাটকা সংরক্ষণ, আহরণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন করে ইলিশ উৎপাদন বৃদ্ধি করতে সকল জেলেদের প্রতি আহবান জানান। উক্ত কর্মসূচী বাস্তবায়িত হলে মৎস্য জীবি ও মৎস্য আহরন কারীদের আর্থ সামাজিক উন্নয়ন ঘটবে। একই সঙ্গে দেশের ইলিশের চাহিদা মেটানোর পাশাপাশি সরকারের বিশাল অংকের রাজস্ব আয় হবে।

কৃষি | অর্থনীতি আরও সংবাদ

বয়ারচরে টেকসই বেড়িবাঁধ নির্মানের দাবীতে হাজারো মানুষের বিক্ষোভ সমাবেশ

রামগতিতে অবৈধ ইটভাটা বন্ধে সভা

রামগতিতে ১০ হাজার টাকায় বিক্রি হলো একটি ইলিশ

রামগতিতে ৩০ টন অবৈধ ইউরিয়া সার জব্দ, আটক-১

রামগতিতে মাছ উৎপাদন হয়েছে ১৮ হাজার ১০২ মেট্রিক টন

লক্ষ্মীপুর জেলা মৎস্য অফিসের ইলিশ উৎপাদনের হিসাব কতটুকু বাস্তবসম্মত ? 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com