সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে এসিআই মটরসের সোনালিকা ডে উপলক্ষে সার্ভিসিং ও মতবিনিময় সভা

কমলনগরে এসিআই মটরসের সোনালিকা ডে উপলক্ষে সার্ভিসিং ও মতবিনিময় সভা

কমলনগরে এসিআই মটরসের সোনালিকা ডে উপলক্ষে সার্ভিসিং ও মতবিনিময় সভা

লক্ষ্মীপুরের কমলনগরে কৃষি যন্ত্রপাতির বিক্রয়ত্তোর সার্ভিসিং ও গ্রাহকদের সাথে মতবিনিময় সভার অনুষ্ঠান সোনালিকা ডে ২০২১ উদযাপন করা হয়েছে। সোমবার ( ১৮ অক্টোবর) কমলনগর কলেজ মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে কৃষি যন্ত্রপাতি উৎপাদনকারী এবং বিপনণকারী প্রতিষ্ঠান এসিআই মটরস।
অনুষ্ঠানে জানানো হয়, প্রতি বছর আমন মৌসুম শুরু আগে কৃষকদের কেনা যন্ত্রপাতি ঠিক মতো আছে কিনা তা পরীক্ষা করা এবং বিক্রয়ত্তোর সেবা প্রদানের জন্য সোনালিকা ডে নামের এ অনুষ্ঠানের আয়োজন করে এসিআই মটরস। অনুষ্ঠানে এসিআই মটরসের নির্ধারিত প্রকৌশলীদের মাধ্যমে কৃষকদের কে সেবা প্রদান করা হয়। আবার কৃষকরা ইচ্ছে করলে এ অনুষ্ঠানের সভামঞ্চ থেকে কম মূল্যে যন্ত্রপাতি ক্রয় করতে পারেন।
অনুষ্ঠানে স্থানীয় কৃষক ও কৃষি যন্ত্রপাতির ব্যবসায়ী ছাড়াও আরো উপস্থিত ছিলেন, এসিআই মটরসের রিজিওনাল সেলস ম্যানেজার আবদুল আলিম, এরিয়া ম্যানেজার সূচি নন্দন বসাক, জুনিয়র প্রোডাক্ট ম্যানেজার ফাহিম সারোয়ার, সার্ভিস ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, কৃষি কর্মকর্তা আতিক আহমেদ, ট্রাক্টর ডিলার মোছলেহ উদ্দিন সুমন, প্রোটন ডিলার মোবাশে^র হোসেনসহ অন্যান্য কর্মকর্তাগণ।

কৃষি | অর্থনীতি আরও সংবাদ

বয়ারচরে টেকসই বেড়িবাঁধ নির্মানের দাবীতে হাজারো মানুষের বিক্ষোভ সমাবেশ

রামগতিতে অবৈধ ইটভাটা বন্ধে সভা

রামগতিতে ১০ হাজার টাকায় বিক্রি হলো একটি ইলিশ

রামগতিতে ৩০ টন অবৈধ ইউরিয়া সার জব্দ, আটক-১

রামগতিতে মাছ উৎপাদন হয়েছে ১৮ হাজার ১০২ মেট্রিক টন

লক্ষ্মীপুর জেলা মৎস্য অফিসের ইলিশ উৎপাদনের হিসাব কতটুকু বাস্তবসম্মত ? 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com