সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
মাত্র দুই ঘণ্টার হাট, তবুও জমজমাট কমলনগরের হাজী মার্কেটের কলা বাজার

মাত্র দুই ঘণ্টার হাট, তবুও জমজমাট কমলনগরের হাজী মার্কেটের কলা বাজার

মাত্র দুই ঘণ্টার হাট, তবুও জমজমাট কমলনগরের হাজী মার্কেটের কলা বাজার

সানা উল্লাহ সানু:  হাট বসে মাত্র ২ ঘণ্টার জন্য । সপ্তাহের শুক্র ও মঙ্গলবার । এই হাটে বিক্রি হয় স্থানীয় কৃষকদের উৎপাদিত কলা, মরিচ, সয়াবিন এবং ধান। তবে সারা বছরই পাওয়া যায় কলা। স্থানীয় এলাকাবাসীর বাড়িতে উৎপাদিত দেশীয় কলা।

লক্ষ্মীপুরের মেঘনা নদীর তীরবর্তী কমলনগর উপজেলার মতিরহাট বাজার সংলগ্ন হাজী মার্কেট এখন স্থানীয়দের নিকট কৃষি মার্কেট হিসেবে পরিচিতি।

শুক্র ও মঙ্গলবার মাত্র ২ ঘন্টার হাটে এলাকার বহু কৃষক কলা বিক্রি করেন।

যতদিন যাচ্ছে ততই জনপ্রিয় হয়ে উঠছে হাজীমার্কেটের কলার হাট। এই হাট এবং কলার সুনাম থাকায় দূরদুরান্ত থেকেও ব্যবসায়ীরা এসে কলা কিনে নিয়ে যাচ্ছেন। বিক্রেতাদের দাবি এই কলাতে কোনও বিষ বা ‘কেমিক্যাল’ মেশানো হয় না। হাটে কলা বিক্রি করে লাভবান হচ্ছেন কৃষকরাও।

স্থানীয়রা জানান, হাটের দিন দুপুর ২টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত কৃষকরা মাথায় করে, রিকসায় চড়ে কিংবা ভ্যানে করে এ বাজারে কলা নিয়ে আসে। অল্প সময়ের ভিতরে সেগুলো বিক্রি হয়ে যায়। ২৪টায় এক কুড়ি হিসেবে বিক্রি হয়। তবে রমজান ও গ্রীষ্ম মৌসুমে কলার দাম থাকে বেশি। কৃষকরা এ বাজারটি কৃষকদের জন্য খাজনামুক্ত রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দাবি রেখেছেন।

কৃষি | অর্থনীতি আরও সংবাদ

মাত্র দুই ঘণ্টার হাট, তবুও জমজমাট কমলনগরের হাজী মার্কেটের কলা বাজার

নদী ও সাগরে নিষেধাজ্ঞা উঠছে আজ, অভিযানে ২২ লক্ষাধিক টাকার মাছ ও জাল জব্দ

বয়ারচরে টেকসই বেড়িবাঁধ নির্মানের দাবীতে হাজারো মানুষের বিক্ষোভ সমাবেশ

রামগতিতে অবৈধ ইটভাটা বন্ধে সভা

রামগতিতে ১০ হাজার টাকায় বিক্রি হলো একটি ইলিশ

রামগতিতে ৩০ টন অবৈধ ইউরিয়া সার জব্দ, আটক-১

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com