সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ২৫ মণ জাটকা আটক, ১ জনের সাজা

লক্ষ্মীপুরে ২৫ মণ জাটকা আটক, ১ জনের সাজা

লক্ষ্মীপুরে ২৫ মণ জাটকা আটক, ১ জনের সাজা

লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুরে ২৫ মণ জাটকা আটক করেছে পুলিশ। এছাড়া জাটকা বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাকির হোসেন (২০) নামে এক জেলেকে এক বছরের কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলা পরিষদের সামনে প্রকাশ্যে আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিজুর রহমান এ রায় প্রদান করে।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুনিল চন্দ্র ঘোষ জানান, সোমবার গভীর রাতে একটি লোকাল বাসযোগে ১৫টি ড্রাম ভর্তি ২৫ মণ জাটকা ইলিশ নিয়ে যাওয়া হচ্ছিল।

শহরের ঝুমুর সিনেমা হল এলাকায় ডিবি পুলিশের এস আই মোস্তফা আনোয়ারের নেতৃত্বে মাছগুলো আটক করে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাকির হোসেনকে আটক করা হয়। সে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের নুর নবীর পুত্র।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল হোসেন জানান, দ-প্রাপ্ত জাকির হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

কৃষি | অর্থনীতি আরও সংবাদ

বয়ারচরে টেকসই বেড়িবাঁধ নির্মানের দাবীতে হাজারো মানুষের বিক্ষোভ সমাবেশ

রামগতিতে অবৈধ ইটভাটা বন্ধে সভা

রামগতিতে ১০ হাজার টাকায় বিক্রি হলো একটি ইলিশ

রামগতিতে ৩০ টন অবৈধ ইউরিয়া সার জব্দ, আটক-১

রামগতিতে মাছ উৎপাদন হয়েছে ১৮ হাজার ১০২ মেট্রিক টন

লক্ষ্মীপুর জেলা মৎস্য অফিসের ইলিশ উৎপাদনের হিসাব কতটুকু বাস্তবসম্মত ? 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com