সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
নোয়াখালীতে ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের বিনামূল্যে অপারেশনের জন্য রেজিষ্ট্রেশন চলছে

নোয়াখালীতে ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের বিনামূল্যে অপারেশনের জন্য রেজিষ্ট্রেশন চলছে

নোয়াখালীতে ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের  বিনামূল্যে অপারেশনের জন্য রেজিষ্ট্রেশন চলছে

জন্মগতভাবে ঠোঁটকাটা ও তালুকাটা মানুষদের মুখে হাসি ফোটাতে ‘এলএমআরএফ’ এর উদ্যোগ ও সার্বিক ব্যবস্থাপনায় এবং স্মাইল ট্রেন ইউএসএ’র আর্থিক সহযোগিতায় আগামী ০৪ সেপ্টেম্বর শুক্রবার নোয়াখালীস্থ মাইজদীতে নিরাময় হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের মাধ্যমে চিকিৎসা করা হবে। অপারেশন

ছাড়াও প্রতিটি রোগীর যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা, হাসপাতালে থাকা ও খাওয়া এবং অপারেশন পরবর্তী ঔষধ সহ প্রয়োজনীয় সেবাসমূহ বিনামূল্যে প্রদান করা হবে। দেশের প্রখ্যাত প্লাষ্টিক সার্জন ডাঃ মোঃ আইয়ুব আলী, এফসিপিএস (সার্জারী) ও এমএস (প্লাষ্টিক সার্জারী), ডাঃ মোঃ আশেকুর রহমান সিদ্দিকী এবং ডাঃ এস. এন. কিবরিয়া উক্ত দিন হাসপাতালে চিকিৎসা প্রদান করবেন। এলএমআরএফ’র লক্ষ্মীপুরস্থ এরিয়া কোঅর্ডিনেটর মোঃ রিয়াজ উদ্দিন জানান, এলএমআরএফ এ পর্যন্ত প্রায় সাড়ে ৫ হাজার রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদান করেছে। প্রতি মাসের প্রথম শুক্রবার মাইজদীতে নিরাময় হাসপাতালে বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। আগ্রহী রোগী/অভিভাবকদের রেজিষ্ট্রেশনের জন্য আহবান জানিয়ে ০১৭৬৬৬৬৭৬৫২ / ০১৭৬৬৬৬৭৬৫৬ নাম্বারে অতি সত্ত্বর যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

মানবিকতা আরও সংবাদ

রামগতিতে শীতার্তদের মাঝে কোডেকের কম্বল বিতরণ

একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠনের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

ঈদ উপহার হিসেবে একশো নারী পুরুষকে সেলাই মেশিন-ছাগল-ভ্যান গাড়ি দিলো “স্বপ্ন নিয়ে”

লক্ষ্মীপুরে পাঁচ শতাধিক মানুষ পেলো আউয়াল আলেয়া ফাউন্ডেশন ও নবজাগরণ ফাউন্ডেশনের  ইফতার সামগ্রী 

কমলনগরে তারেক রহমানের নির্দেশে বন্যার্থদের মাঝে নগদ অর্থ সহায়তা

স্বপ্ন ফাউন্ডেশন সামাজিক সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com