সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরের চর রমনী মোহন দ্বীপের দুই শতাধিক শিশু পেয়েছে শীতবস্ত্র

লক্ষ্মীপুরের চর রমনী মোহন দ্বীপের দুই শতাধিক শিশু পেয়েছে শীতবস্ত্র

লক্ষ্মীপুরের চর রমনী মোহন দ্বীপের দুই শতাধিক শিশু পেয়েছে শীতবস্ত্র

শীতের নতুন বস্ত্র পেয়েছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনার দ্বীপ চর রমনী মোহনের দুই শতাধিক শিশু। এ সময় চর কালকানি, চর শামছুদ্দিন এবং মার্টিন ইউনিয়নের আরো শতাধিক ছিন্নমূল, সুবিধাবঞ্চিত শিশুর মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হয়।

শনিবার (১৯জানুয়ারি) সকাল ও বিকেলে স্বেচ্ছাসেবি সংগঠন “আলোকযাত্রা-কোস্টাল ইয়ুথ নেটওর্য়াক” লক্ষ্মীপুর টিম এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মাহবুবে এলাহি সানি, স্থানীয় বলিরপোল মডেল একাডেমির শিক্ষক মাওলানা নুরুল করিম, শিক্ষক খুরশিদ আলম চৌধুরী, ব্যবসায়ী কামরুল ইসলাম সুমন, মাওলানা মো. ইব্রাহিম, মো. বাবলু, ই¯্রাফিল হোসেন, মো. ইব্রাহিম, মো. খোকন, মিল্লাত হোসেন, মো. হোসেন প্রমুখ।

কলেজ ছাত্র জুনাইদ আল হাবিব নিজের ফেসবুক স্ট্যাটাস ও খুদে বার্তার মাধ্যমে শুভাকাঙ্খীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এ শীতবস্ত্রের ব্যবস্থা করেন। জুনাইদ আল হাবিব স্থানীয় মাদ্রাসা শিক্ষক আবদুল হাদি’র(মুন্সি) ছেলে এবং লক্ষ্মীপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। সে শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবি সংগঠন “আলোকযাত্রা-কোস্টাল ইয়ুথ নেটওর্য়াক” এর লক্ষ্মীপুরের টিম লিডার হিসেবে দায়িত্বে আছেন।
জুনায়েদ জানান, আগেও তার প্রচেষ্টা বিগত দুটি ঈদে এই অঞ্চলের শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে এবং চারজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেয়া হয়েছে।

মানবিকতা আরও সংবাদ

রামগতিতে শীতার্তদের মাঝে কোডেকের কম্বল বিতরণ

একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠনের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

ঈদ উপহার হিসেবে একশো নারী পুরুষকে সেলাই মেশিন-ছাগল-ভ্যান গাড়ি দিলো “স্বপ্ন নিয়ে”

লক্ষ্মীপুরে পাঁচ শতাধিক মানুষ পেলো আউয়াল আলেয়া ফাউন্ডেশন ও নবজাগরণ ফাউন্ডেশনের  ইফতার সামগ্রী 

কমলনগরে তারেক রহমানের নির্দেশে বন্যার্থদের মাঝে নগদ অর্থ সহায়তা

স্বপ্ন ফাউন্ডেশন সামাজিক সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com