সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরের ডিপ্লোমা প্রকৌশলী অভিজিৎকে বাঁচাতে দরকার ছয়-সাত লাখ টাকা

রায়পুরের ডিপ্লোমা প্রকৌশলী অভিজিৎকে বাঁচাতে দরকার ছয়-সাত লাখ টাকা

রায়পুরের ডিপ্লোমা প্রকৌশলী অভিজিৎকে বাঁচাতে দরকার ছয়-সাত লাখ টাকা

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা গ্রহনের স্বপ্ন থেমে গেছে মেধাবী ছাত্র অভিজিৎ সরকারের। ব্রেন টিউমারে আক্রান্ত এ মেধাবী শিক্ষার্থীর এখন বিনা চিকিৎসায় দিন কাটছে। জীবন-মরণের সন্ধিক্ষণে থাকা ছেলের শিয়রে বসে অসহায় বাবা-মা কেবল চোখের পানি ফেলছেন।

অভিজিৎ রায়পুর উপজেলার কেম্পেরহাট এলাকার গাইয়ারচর গ্রামের জয়ন্ত সরকারের ছেলে। কুমিল্লা পলিটেকনিক ইনিস্টিটিউট থেকে এ বছর ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাশ করে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) উচ্চ শিক্ষা গ্রহনের জন্য কোচিং শেষে ভর্তি পরীক্ষাও দিয়েছিল সে। চলছিল ভর্তি প্রস্তুতি। এরই মধ্যে তার মাথা ব্যাথা, শরীর খারাপ অনুভব হলে চিকিৎসকের স্বরণাপ্ন হলে ব্রেন টিউমার ধরা পড়ে তার।

বর্তমানে নিউরো সাইন্স ঢাকা আগারগাঁও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বীন মোহাম্মদেও তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে সে। চিকিৎসকেরা জানিয়েছেন অভিজিতের দ্রুত টিউমার অপারেশন করতে হবে। নইলে তাকে বাছাঁনো যাবে না। এ জন্য ব্যায় হবে ছয়-সাত লাখ টাকা। তার দরিদ্র বাবা জয়ন্ত সরকার সহায় সম্বল বিক্রি করে কয়েকদিন আগে বুকের অপারেশন করিয়ে নি:স্ব হয়ে পড়েছেন। অভিজিতের বাবার আশা সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিরা এগিয়ে এলে তার ছেলের চিকিৎসা করা সম্ভব হতো।

মানবিকতা আরও সংবাদ

একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠনের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

ঈদ উপহার হিসেবে একশো নারী পুরুষকে সেলাই মেশিন-ছাগল-ভ্যান গাড়ি দিলো “স্বপ্ন নিয়ে”

লক্ষ্মীপুরে পাঁচ শতাধিক মানুষ পেলো আউয়াল আলেয়া ফাউন্ডেশন ও নবজাগরণ ফাউন্ডেশনের  ইফতার সামগ্রী 

কমলনগরে তারেক রহমানের নির্দেশে বন্যার্থদের মাঝে নগদ অর্থ সহায়তা

স্বপ্ন ফাউন্ডেশন সামাজিক সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com