সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তীব্র শীতে কাঁপছে লক্ষ্মীপুরের নদীর তীর-চরাঞ্চলের মানুষ

তীব্র শীতে কাঁপছে লক্ষ্মীপুরের নদীর তীর-চরাঞ্চলের মানুষ

তীব্র শীতে কাঁপছে লক্ষ্মীপুরের নদীর তীর-চরাঞ্চলের মানুষ

গতকাল গভীর রাইত (বুধবার) থেকে ঘরেত্তন (ঘর হতে) বারাই নাই (বাহির হই নাই) শীতেল্লাই (শীতের জন্য)। আমরা নদীর হারে বেড়ীর পাসে থাই (থাকি)। গত দুই দিন কাজে যাই নাই। কাজে ও নদীতে মাছ ধরতে না যাওয়ায় এক বেলা রাদন লাগবো (রান্না করতে হবে)। আমগোরে কে দেখতে আইয়ে।
বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের চরকাচিয়া গ্রামের আলাউদ্দিন মিয়া তীব্র শীতে জড়শড় হয়ে কথাগুলো বলছিলেন।
পৌষের শুরুতেই লক্ষ্মীপুরের পাঁচ উপজেলায় জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশায় আর হিমেল হাওয়ায় কাঁপছে মেঘনা উপকূলীয় অঞ্চলের মানুষ (রায়পুর, রামগতি ও কমলনগর উপজেলা)। এতে নদীর পাড়ের চরাঞ্চলের লোকজন কাজে বের হতে না পেরে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে।
বৃহস্পতিবার সকাল থেকে সূর্যের দেখা মিলেনি। ফলে প্রচন্ড ঠান্ডায় নাকাল হয়ে পড়েছে মেঘনা উপকূলীয় অঞ্চলের মানুষ। শীত বাড়ার সঙ্গে সঙ্গে দুর্ভোগে পড়েছেন নদীর তীরবর্তী চরাঞ্চল এবং নিন্ম আয়ের শ্রমজীবিরা। শিশু, বয়ষ্ক ও এজমা রুগীরা পড়েছেন দুর্ভোগে। পাশাপাশি গবাদী পশুও শীতে কষ্ট পাচ্ছে। সড়কে গাড়ীগুলো হেডলাইট চালিয়ে চলাচল করছে।
সকাল থেকে গরম কাপড় গায়ে দিয়ে, কানটুপি ও গলায় মাফলার পেঁচিয়ে শহরের মানুষ ঘর থেকে বের হলেও গ্রামের মানুষ এখনও বের হননি। অথচ একদিন আগেও তারা সাধারণ পোশাকেই ঘুরে বেড়িয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বাড়ছে ঠান্ডা জনিত রুগী। সদর হাসপাতালে প্রায় অর্ধ্ব শতাধিক নারী ও শিশু চিকিৎসাধীন রয়েছে। তাদেরকে যথাযথভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শহর ঘুরে দেখা যায়, লক্ষ্মীপুর পৌর কার্যালয় ও রায়পুর জেলা পরিষদ ডাক বাংলার সামনে ভ্রাম্যমান কাপড় বিক্রেতা ঘিরে আছে ছিন্নমূল ও দিন মজুর মানুষ। হঠাৎ করে শীতের তীব্রতা বাড়ায় গরম কাপড় কিনতে ভীড় করছেন রাস্তার পাশে থাকা ভ্রাম্যমান কাপড়ের দোকানগুলোতে। তারা ৫০ থেকে ২০০ টাকার মধ্যে শীতের গরম জামা ক্রয় করছেন।
চরবংশী গ্রামের উসমান মিয়া জানান, গত ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার নিয়ে বেড়ীবাধের পাশে আশ্রয় নিয়েছি। এখন পরিবারগুলো শীতে কাঁপছে। আমরা ছাড়াও বেড়ীবাধের পাশে আশ্রয় নেয়া পরিবারের গুলোর একই অবস্থা। তাদের জন্য শীত বস্ত্র খুবই প্রয়োজন।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল জানান, শীতার্ত মানুষের জন্য শীত বস্ত্র ব্যবস্থা করা হচ্ছে। পাঁচ উপজেলার নির্বাহী অফিসাররা শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ শুরু করেছেন।

মানবিকতা আরও সংবাদ

রামগতিতে শীতার্তদের মাঝে কোডেকের কম্বল বিতরণ

একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠনের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

ঈদ উপহার হিসেবে একশো নারী পুরুষকে সেলাই মেশিন-ছাগল-ভ্যান গাড়ি দিলো “স্বপ্ন নিয়ে”

লক্ষ্মীপুরে পাঁচ শতাধিক মানুষ পেলো আউয়াল আলেয়া ফাউন্ডেশন ও নবজাগরণ ফাউন্ডেশনের  ইফতার সামগ্রী 

কমলনগরে তারেক রহমানের নির্দেশে বন্যার্থদের মাঝে নগদ অর্থ সহায়তা

স্বপ্ন ফাউন্ডেশন সামাজিক সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com