সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর লিগ্যাল এইড অফিসের সহায়তায় নিখোঁজ শিশু মায়ের কাছে

লক্ষ্মীপুর লিগ্যাল এইড অফিসের সহায়তায় নিখোঁজ শিশু মায়ের কাছে

লক্ষ্মীপুর লিগ্যাল এইড অফিসের সহায়তায় নিখোঁজ শিশু মায়ের কাছে

লক্ষ্মীপুরে নিখোঁজ শিশু মূছা (১১) প্রবাস ফেরত মায়ের কোলে ফিরেছে। সৎ নানী ও মামার নির্যাতন সহ্য করতে না পেরে আড়াই বছর আগে এক সকালে ঘর থেকে বের হয়ে যায় শিশুটি।

বুধবার দুপুরে জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মুহম্মদ ফাহদ বিন-আমিন চৌধুরী শিশুটিকে তার মা খতিজা বেগমের কাছে হস্তান্তর করেন। এ সময় জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক নুরুল ইসলাম পাটওয়ারী উপস্থিত ছিলেন।

সমাজসেবা কার্যালয় সূত্র জানায়, ২০১৯ সালের ১ আগস্ট চাঁদপুরের ওয়ারলেস মোড় এলাকা থেকে জিয়া উদ্দিন নামে এক ব্যক্তি মূছাকে উদ্ধার করে। পরে তিনি শিশুটিকে নিয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি জিডি করেন। আদালতের মাধ্যমে পুলিশ মূছাকে চাঁদপুর শিশু পরিবারে হস্তান্তর করে।

পরে ৪ আগস্ট সেখান থেকে তাকে লক্ষ্মীপুর শিশু পরিবারে হস্তান্তর করা হয়। এরপর থেকে মূছা লক্ষ্মীপুর শিশু পরিবারে ছিল ও তাকে বিদ্যালয়েও ভর্তি করা হয়েছে।

এর মধ্যে তার তথ্য অনুযায়ী সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় তার আত্মীয়-স্বজনকে খুঁজেও পাওয়া যায়নি। ফের তার তথ্য অনুযায়ী মঙ্গলবার কমলনগর উপজেলা মুন্সিরহাট এলাকায় যাওয়া হয়। সেখানে সে তার খালার বাড়ি চিনতে পারে। ওই বাড়িতে গেলে তার মা খতিজা বেগমকেও পাওয়া যায়।

শিশু মূছা ও তার মা খতিজা বেগম জানায়, প্রায় ৫ বছর আগে খতিজার স্বামী সাখাওয়াত উল্যা তাদেরকে ছেড়ে চলে যায়। সাখাওয়াত সদর উপজেলার চরমনসা গ্রামের বাসিন্দা। প্রায় ৩ বছর আগে কাজের সন্ধানে খতিজা সৌদি আরব যান। তখন ছেলে মূছাকে সদর উপজেলার পুরাতন তেওয়ারীগঞ্জ এলাকায় তার সৎ মা কাজল আক্তারের কাছে রেখে গেছেন। কিন্তু প্রায়ই মূছাকে সৎ নানী ও মামা গিয়াস উদ্দিন মারধরসহ বিভিন্ন ধরণের শারীরিক নির্যাতন করতো। ঠিকমত খেতে দিতো না। এসব নির্যাতন সহ্য করতে না পেরে আড়াই বছর আগে এক সকালে মূছা নানীর বাড়ি থেকে পালিয়ে যায়।

এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক নুরুল ইসলাম পাটওয়ারী বলেন, মূছার দেয়া তথ্য অনুযায়ী তার মাকে খুঁজে পেয়েছি। পরে তার মায়ের আবেদনের প্রেক্ষিতে লিগ্যাল এইডের মাধ্যমে শিশুটিকে হস্তান্তর করা হয়েছে।

মানবিকতা আরও সংবাদ

একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠনের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

ঈদ উপহার হিসেবে একশো নারী পুরুষকে সেলাই মেশিন-ছাগল-ভ্যান গাড়ি দিলো “স্বপ্ন নিয়ে”

লক্ষ্মীপুরে পাঁচ শতাধিক মানুষ পেলো আউয়াল আলেয়া ফাউন্ডেশন ও নবজাগরণ ফাউন্ডেশনের  ইফতার সামগ্রী 

কমলনগরে তারেক রহমানের নির্দেশে বন্যার্থদের মাঝে নগদ অর্থ সহায়তা

স্বপ্ন ফাউন্ডেশন সামাজিক সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com