সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪০ পরিবারে সহায়তা দিলেন সহকারী পুলিশ সুপার মারুফা নাজনীন

৪০ পরিবারে সহায়তা দিলেন সহকারী পুলিশ সুপার মারুফা নাজনীন

৪০ পরিবারে সহায়তা দিলেন সহকারী পুলিশ সুপার মারুফা নাজনীন

লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে হতদরিদ্র দিনমজুর ও নিম্ন আয়ের মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিরতণ করেছেন সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মারুফা নাজনীন। এসময় নভেল করোনা ভাইরাসের ভয়াবহতা সম্পর্কে সচেতন করেন এবং সরকারের নির্দেশনা মেনে সবাইকে নিজ নিজ বাড়িতে অবস্থান করার জন্য অনুরোধ করেন।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রামগতি ও কমলগর উপজেলা বিভিন্নস্থানে অসহায় ৪০ পরিবারের পাশে দাঁড়ান তিনি। এসয় বস্তা ভরে চাল ডাল তেল পেঁয়াজ লবণসহ বিভিন্ন খাদ্যসামগ্রী দেওয়া হয়। এর আগেও তিনি দুই উপজেলার বিভিন্ন হাট বাজারে হ্যান্ডমাইকে সচেতনতামূলক প্রচার চালান বিতরণ করেন লিফলেট।

সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মারুফা নাজনীন বলেন, লক্ষ্মীপুর ও রামগতির সার্কেল অফিসে কর্মরত পুলিশ সদস্যদের বক্তিগত উদ্যোগে রামগতি ও কমলনগরের অসহায় মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করেছি। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে উদ্বুদ্ধ হয়ে কেউ যদি অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায় তবেই আমাদের সার্থকতা।

মানবিকতা আরও সংবাদ

একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠনের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

ঈদ উপহার হিসেবে একশো নারী পুরুষকে সেলাই মেশিন-ছাগল-ভ্যান গাড়ি দিলো “স্বপ্ন নিয়ে”

লক্ষ্মীপুরে পাঁচ শতাধিক মানুষ পেলো আউয়াল আলেয়া ফাউন্ডেশন ও নবজাগরণ ফাউন্ডেশনের  ইফতার সামগ্রী 

কমলনগরে তারেক রহমানের নির্দেশে বন্যার্থদের মাঝে নগদ অর্থ সহায়তা

স্বপ্ন ফাউন্ডেশন সামাজিক সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com